দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন চলার পর অবশেষে সম্পর্কে সিলমোহর দিয়েছেন দুজনেই। আর এবার অফিসিয়ালি চার হাত এক হওয়ার পালা। ১৪ ফেব্রুয়ারি (Valentine's Day) শনিবার ছাদনাতলায় যাচ্ছেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি (Ranojoy Bishnu & Shyamoupti Mudly wedding today)। প্রেম দিবসের সন্ধ্যায় বাঙালিরীতি মেনে শুভ পরিণয় সম্পন্ন হবে বলে জানিয়েছেন হবু বর-কনে।
প্রেম দিবসেই সাতপাক, আজ বিয়ের পিঁড়িতে রণজয়-শ্যামৌপ্তি
Sponsored

জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'গুড্ডি'তে একসঙ্গে প্রথমবার কাজ করেছিলেন রণজয় - শ্যামৌপ্তি। তারকা যুগলের বয়সের ফারাক অনেকটা হলেও জুটি হিসেবে প্রথম থেকেই দর্শকের ভালোবাসা পেয়েছেন তাঁরা। বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে গড়িয়েছে প্রেমের দিকে। তবে সেটা বিয়ে পর্যন্ত গড়াবে এটা দুজনের কেউই ধারণা করতে পারেননি। কিন্তু প্রজাপতি ঋষির আশীর্বাদে আজ সাতপাক ঘুরতে চলেছেন দুজনে।
অভিনেত্রী প্রথম থেকেই জানিয়ে এসেছেন পুরোপুরি বাঙালি রীতি মেনে তিনি বিয়ে করতে চান। সে ক্ষেত্রে রণজয় (Ranojoy Bishnu) যখন তাঁকে সিঁদুর পড়াবেন তখন যেন সেই সিঁদুরের ছোঁয়া নাকেও পড়ে তা নিয়েও হবু বরকে হুকুম করে রেখেছেন শ্যামৌপ্তি (Shyamoupti Mudly)। পাশাপাশি নায়িকার নির্দেশ টোপর পরা যাবে না। বিয়ের আগে একাধিক সংস্থার জন্য ফটোশুট করেছেন যুগলে। অভিনেতা জানিয়েছেন, ‘ছোট্ট বৌ’-এর আবদার মেনে তাঁকে সব সময়ের জন্য আগলে রাখতে তিনি প্রস্তুত। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সকলকে বিয়ের কথা জানিয়ে 'প্রাইভেসি'কে সম্মান করার অনুরোধও করেছেন রণজয়।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







