একজন দক্ষিণের সিনেমা জগতের 'ঈশ্বর', অপরজন বলিউডের 'রাজা'। দীর্ঘ সময় ধরে নিজেদের জায়গায় এক নম্বর স্থান দখল করে থাকলেও ভারতীয় বিনোদন জগতের (Indian Entertainment Industry) গর্ব এই দুই তারকাকে একসঙ্গে কাজ করতে কখনও দেখা যায়নি। আক্ষেপ ছিল অনুরাগীদের। তবে এবার অপেক্ষার অবসান। এক ফ্রেমে ধরা দিতে চলেছেন রজনীকান্ত ও শাহরুখ খান (Rajnikanth and Shahrukh Khan)। থালাইভার সঙ্গে 'জেলার ২' (Jailer 2 movie) ছবিতে কিং খানের কাজ করার খবর আগেই ছড়িয়ে পড়েছিল। কিন্তু প্রকাশ্যে শাহরুখ কিছু না বলায় জল্পনা বাড়ছিল। তবে এবার শোনা যাচ্ছে আগামী মার্চেই এই ছবির শুটিং ফ্লোরে যাচ্ছেন বলিউড বাদশা।
এক ফ্রেমে রজনীকান্ত-শাহরুখ, মার্চেই শুটিং ফ্লোরে বলিউড বাদশা
Sponsored

ভারতীয় বিনোদন জগতের দুই সুপারস্টার যে ছবিতে থাকার গুঞ্জন, তাতে চমক থাকবে না সেটা সম্ভব নয়। তাই 'জেলার ২' (Jailer 2)যে গল্পে -নাচে-গানে সারপ্রাইজ দেবে তা বলাইবাহুল্য। শোনা যাচ্ছে এই সিনেমায় শুধু শাহরুখের শুটিংয়ের অংশটুকুই বাকি রয়েছে, যা আগামী মাসে ৭ থেকে ৮ দিনের মধ্যে হয়ে যাবে। তবে চমক নিয়ে দুই তারকাই স্পিকটি নট। কিং খান ক্যামিও চরিত্রে অভিনয় করলেও ভরপুর অ্যাকশনে যে তার একটা বিশেষ ভূমিকা থাকবে তেমনটা আন্দাজ করা যাচ্ছে। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), শিবা রাজকুমার, মোহনলালরা। 'জেলার ২'-র হাত ধরে পূর্ণদৈর্ঘ্যের দক্ষিণ ভারতীয় ছবিতে প্রথমবার দেখা যেতে পারে অভিনেত্রী বিদ্যা বালানকে (Vidya Balan)।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













