Site Logo

স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

EBBS Desk·
স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA Papiya Adhikari)। সেটা যে শুধু কথার কথা ছিল না তা বোঝাতে এবার কাজে নেমে পড়লেন নিজেকে 'মোদির সেনাপতি' বলে পরিচয় দেওয়া পদ্মদলের নেত্রী-অভিনেত্রী। বুধবার সকালে টেকনিশিয়ানস স্টুডিও (Technicians Studio) চত্বরে বৈঠক করলেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে টলিপাড়ার কর্মসংস্কৃতির বদলে প্রয়োজনীয় পদক্ষেপের কথা ঘোষণা পাপিয়ার। জানিয়ে দিলেন, প্রয়োজনে বাংলা বিনোদন জগতেও চলবে এসআইআর (SIR ) প্রক্রিয়া!

Sponsored

Sranchi In Article

স্টুডিওপাড়ায় রাজনীতির প্রভাব নতুন নয়। গত এক দশক ধরে নানা সময়ে ফেডারেশনের দাপটের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে একাধিক শিল্পী ও কলাকুশলীকে। যেহেতু FCTWEI সভাপতি স্বরূপ বিশ্বাস রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ভাই তাই তৃণমূল জমানায় তৎকালীন সরকার বিরোধী অভিনেতা-অভিনেত্রীদের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিককালে টলিপাড়ায় 'ব্যান কালচার' খবরের শিরোনাম হয়ে থেকেছে। তবে সরকার পালাবদলের পরই বাংলা বিনোদন জগতের লাইট-ক্যামেরা- অ্যাকশন পাড়ায় চলছে 'শুদ্ধিকরণ' প্রক্রিয়া। টলিউডের 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষে নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিলেন পাপিয়া (Papiya Adhikari)। এদিন তিনি বলেন, “সকলে একছাতার তলায় আসবেন। ফেডারেশনের পুরনো কাঠামোকে পিছনে ফেলে এবার সিনেশিল্প এগোবে নতুন পরিচয়ে— Eastern India Motion Pictures & Cultural Confederation বা EIMPCC-র হাত ধরে। তার জন্য যা যা দরকার সেইসব নিয়ে প্রতি সপ্তাহে টেকনিশিয়ান স্টুডিওয় আলোচনা হবে। সকলকে নিয়ে কাজ হবে। ব্যান কালচার মুছে যাবে। ফেডারেশনের আওতায় যে ২৬টি গিল্ড ছিল, সেটা আর থাকবে না। পরিবর্তে ‘সিনেম্যাটোগ্রাফি’, ‘পরিচালক’, ‘প্রোডাকশন কন্ট্রোলার’ এবং ‘আর্ট অ্যান্ড কস্টিউম’- এই চারটি বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ পাবেন সকলে।”

বিজেপি বিধায়িকা জানান, বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে সুস্থ সংস্কৃতি বজায় রাখতে এবং যাতে প্রকৃত যোগ্যতা কাজ করতে পারেন সেই বিষয়কে প্রাধান্য দিয়ে টলিউডেও ডি কিউব (Detect Delete Deport) নীতি নেওয়া হবে। পাপিয়ার কথায়, “বহিরাগতরা এসে আমাদের ইন্ডাস্ট্রির উপার্জন নষ্ট করেছেন। সেকারণেই টলিউডে এসআইআর হবে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আমরা নিজেরা তাঁদের চিহ্নিতকরণ করেছি। কিন্তু তাঁদের বিরুদ্ধে যেসব কাগজ জমা পড়েছে, সেগুলি এখনও পর্যন্ত প্রশাসনের হাতে তুলে দিইনি। তাই বলব, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নিজেরাই সরে যান।”

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
বিনোদন

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের

7h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

4d ago

More from বিনোদন

View All →