তিন বছরের অপেক্ষার অবসান, বড়পর্দা কাঁপাতে তৈরি শাহরুখ খান (Shahrukh Khan)। সিনেমা হলে গর্জন করতে চলতি বছরের শেষেই আসছেন রাজার রাজা। ২০২৩ সালে ব্যাক টু ব্যাক তিনটে সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পর যেন সিনেমা থেকে সাময়িক বিরতিতে চলে গেছিলেন বলিউড বাদশা। যদিও সোশ্যাল মিডিয়ার নানা আপডেট থেকে জানা যায় তিনি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন এবং আগামী ছবির স্ক্রিপ্ট সেশন নিয়ে ব্যস্ত থেকেছেন অনেকটা সময়। তারপর বহু প্রতীক্ষিত 'কিং' (King) ঝলক প্রকাশ্যে এসেছে। এবার শাহরুখ- সুহানা অভিনীত মাল্টি স্টারকাস্ট এই সিনেমার মুক্তির দিন ঘোষণাও হল একেবারে ধামাকাদার স্টাইলে।
টলিউড vs বলিউড, 'টনিক'বাবুকে টেক্কা দিয়ে বছর শেষেই বলিউড 'কিং' কামব্যাক!
Sponsored


শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে আসে আসে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের 'কিং' ছবির রিলিজ ডেটের টিজার। বক্স অফিসে ব্যবসা করতে আগামী ক্রিসমাসকেই বেছে নিয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ‘লার্জার দ্যান লাইফ’ চাঁদ দিয়ে তৈরি 'বলিউডের রাজা'র (King Movie) ছবি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর ২০২৬- এ। বাদশার জন্মদিনেই এসেছিল প্রকাশ্যে এই ছবির টিজার। তখন থেকেই উন্মাদনার পারদ ঊর্ধ্বমুখী।অ্যাকশনে ভরপুর ছবির একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ্যে এনে ছবি মুক্তির দিন ঘোষণা (Date Announcement) করল ছবির টিম।

এবছর ক্রিসমাসে দেব (Dev) ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত বাংলা ছবি 'টনিক ২' (Tonic 2) মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে বাংলা ছবিকে প্রাইম টাইম দিয়ে বাংলার হল মালিকরা শাহরুখের ছবির জন্য কতটা স্লট ছাড়েন এবং টলিউডের সুপারস্টারের সঙ্গে 'বলিউডের বাদশা'র বক্স অফিস যুদ্ধ কতটা জোরালো হয় এখন সেটাই দেখার অপেক্ষা।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







