ডেঙ্গি আক্রান্ত বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Sweta Tiwari)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর মিলেছে। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করতে চায়নি। শ্বেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেছেন অনুরাগীরা। 

‘কসৌটি জ়িন্দেগি কি’-খ্যাত অভিনেত্রী ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসেবে দেখা যাবে শ্বেতাকে। খুব স্বাভাবিক ভাবেই তাঁর অসুস্থতায় শ্যুটিং শিডিউল নিয়ে জটিলতা তৈরি হয়েছে। শোয়ের প্রচার ঝলকে এর আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলতে দেখা গিয়েছিল শ্বেতাকে। এরপরই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বিতর্ক বাড়ে। সেসবের মাঝেই অভিনেত্রীর অসুস্থতার খবরে বাড়ছে উদ্বেগ।