মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ (Uttam Kumar's Birth Centenary) উপলক্ষে গত ৩ তারিখ থেকে বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) আগেই জানিয়েছিলেন, বাঙালির ম্যাটিনি আইডলের জন্মের শততম বছরের অনুষ্ঠান হাতেগোনা কয়েকটা দিনের সীমাবদ্ধ রাখা উচিত নয়। সে কারণে বছরভর উদযাপন চলবে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার রবীন্দ্রসদনে বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতর। পাশাপাশি এদিন প্রবীণ শিল্পীদের নিয়ে বিশেষ আড্ডারও ব্যবস্থা করা হয়।

এদিনের অনুষ্ঠানে বর্ষার অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের, মাধবী মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, কল্যাণী মণ্ডল , দীপঙ্কর দে, রত্না ঘোষাল, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী সহ একাধিক বিশিষ্টদের। বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের বিশিষ্টদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যসভার, বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য এবং রাজ্য সরকারের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী উপস্থিত ছিলেন। 'সপ্তপদী' নায়কের জন্মশতবর্ষ উপলক্ষে ডাক বিভাগের উদ্যোগে বিশেষ কভার ও ডাকটিকিট প্রকাশিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে উত্তম কুমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সাবিত্রী-মাধবীরা।

গত ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, এই দিন শুধু বাংলা নয় ভারতের সাংস্কৃতিক জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তার মাধ্যমে উত্তম কুমারের কথা স্মরণ করেছেন তার প্রশংসা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান শিল্পী স্বাধীনতায় রাজ্য সরকার কোন হস্তক্ষেপ করবে না। বরং সহযোগিতা করবে যাতে আরও ভালোভাবে আগামীর দিকে এগিয়ে যাওয়া যায়। এরপর শুক্রবার সকালে উত্তমকুমারের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টারেরও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।