কলকাতা ২৯°সে
ব্রেকিং
আমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালততৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে! কী জানাল হাইকোর্টআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালততৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে! কী জানাল হাইকোর্ট
বিনোদন

অরিজিতের প্লেব্যাক বিদায়ের সিদ্ধান্তে কেউ হতাশ, কেউ স্বাগত জানাচ্ছেন গায়কের পদক্ষেপকে

অরিজিতের প্লেব্যাক বিদায়ের সিদ্ধান্তে কেউ হতাশ, কেউ স্বাগত জানাচ্ছেন গায়কের পদক্ষেপকে

সিনেমার জন্য আর কণ্ঠ দেবেন না অরিজিৎ সিং (Arijit Singh)। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘোষণা হওয়ার পর থেকেই রীতিমতো স্তম্ভিত অনুরাগীরা। গোটা বিষয়টাকে বিশ্বাস করে উঠতে পারছে না শিল্পী মহল। যাঁর কন্ঠের জাদুতে সিলভার স্ক্রিনে ফুটে ওঠে শাহরুখ খান (SRK) থেকে রণবীর সিং, বরুণ ধাওয়ানদের সিনেমাটিক ইমোশন, যিনি অনায়াসে দেব (Dev) বা জিতের জন্য উপযুক্ত সুরেলা অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারেন, যাঁর কনসার্ট দেখতে ভক্তদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস উৎসাহিত করে সংগীত মহলকে সেই গায়কের তরফে সিনেমার গান না গাওয়ার সিদ্ধান্ত তাঁর অনুরাগীদের পক্ষে সহজে মেনে নেওয়া সম্ভব নয়। তাই প্রত্যাশা মতোই প্রতিক্রিয়ার বন্যা।

Sponsored

Sranchi In Article

সোশ্যাল মিডিয়া জুড়ে নানা মানুষের নানা মত। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Gangopadhyay) এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না।

রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ভেবেছিলেন, 'হোক কলরব' সিনেমার একটি গান অরিজিৎকে দিয়ে গাওয়াবেন। সেটা আর হলো না, আফসোস পরিচালকের। অভিনেতা টোটা রায়চৌধুরীর (Tota Roychowdhury) কথায়, এটা বিনা মেখে বজ্রপাতের মতো। সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dasgupta) তাঁর প্রতিক্রিয়ায় জানান, 'এটা অরিজিতের ব্যক্তিগত সিদ্ধান্ত। যে কোনও শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান দেওয়া উচিৎ। ও গান গাওয়া আগেও বন্ধ করেছেন। এমনটা একেবারেই নয় যে, ও আগে বন্ধ করেনি। ওঁর অনেক গান গাওয়া আছে। সেগুলো তো এখনও বেরবে। দেখা যাক না, কী হয়!'

বলিউডের মেল প্লেব্যাক ও অরিজিৎ যখন প্রায় সমার্থক হয়ে উঠেছে তখন ৩৮ বছর বয়সী শিল্পীর সিদ্ধান্তে মন খারাপ অজস্র অনুরাগীর।

মিউজিকাল ক্যারিয়ার থামছে না, তাহলে সিনেমায় গান গাওয়া বন্ধ করছেন কেন? অরিজিতের কণ্ঠ আর গানের স্টাইলের অন্যতম ভক্ত সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly) বলছেন, “আমাদের দেশে শুধুই তো ছবির গান রয়েছে, এমন নয়। লোকগান, কীর্তন, রাগপ্রধান, গজ়ল— নানা দিক খোঁজার প্রচেষ্টা কমই করি আমরা। একজন শিল্পীর যদি মনে হয়, তিনি ছবির গান গাইবেন না। নন-ফিল্ম মিউজ়িকে মন দেবেন তা, করতেই পারেন। ওটাও আমাদের কাছে বড় পাওনা হবে।ও হয়তো নতুন কিছু খোঁজার চেষ্টা করছে, সেটা পাচ্ছে না। তাই নতুন করে খুঁজতে চাইছে। আমি যতটা চিনি অরিজিৎকে, ও খুবই সৎ এবং স্পষ্টবাদী। তাই ও নতুন কোনও কাজ করতে চাইলে, আমি স্বাগত জানাচ্ছি। ও যা করবে, সেটা ভালই হবে।” ১টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। গত বছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী হিসেবেই প্রথম সকলের নজর কাড়েন অরিজিৎ। ‘মার্ডার ২’ সিনেমায় গান গাওয়ার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি। কিন্তু তিনি আচমকা প্লেব্যাক থেকে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন এ যেন ভাবনারও অতীত ছিল।

 

টলিপাড়ার তরুণ তুর্কি জন ভট্টাচার্য (John Bhattacharya) বলছেন, উনি কেন এরকম সিদ্ধান্ত নিলেন জানিনা কারণ আমরা ওনার গান শুনে বেঁচে আছি। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিযুক্ত অনন্যা চট্টোপাধ্যায়ের (Ananya Chatterjee) কথায়, "এটা শ্রোতাদের জন্য দুঃসংবাদ।" যদিও আরেক সংগীতশিল্পী ইমন চক্রবর্তী (Imon Chakroborty)অবশ্য অরিজিতের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলছেন,"এই সিদ্ধান্তে খুব অবাক হইনি। কারণ, সঙ্গীত তো শুধু প্লেব্যাক নয়। এর চেয়ে আরও ভালো কিছু হয়তো ওঁর করার আছে। সাধুবাদ জানাই এই সিদ্ধান্তে। যাঁরা স্বাধীনভাবে সঙ্গীত নিয়ে কাজ করেন, তাঁদের হয়তো সাহস আরও বাড়বে। মনের জোর বাড়বে।”

সমাজমাধ্যমে অরিজিতের তরফ থেকে এই সংক্রান্ত পোস্ট ছড়াতেই মনখারাপ শিল্পীর অনুরাগীদের। এ খবর অনভিপ্রেত। তাই তা মেনে নেওয়া সহজ নয়। মুর্শিদাবাদের ছেলেটার গাওয়া গানের কথা ধরেই বলা যায়, 'তেরে বিনা গুজারা, অ্যায় দিল হ্যায় মুশকিল..'।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

‘বারণ করা হয়নি, মা নিজেই যাননি’! উত্তমের শেষযাত্রা নিয়ে নবমিতার দাবি ওড়ালেন সুপ্রিয়া-কন্যা সোমা

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

শ্রাবণের সন্ধ্যায় গুরু দত্ত স্মরণে সংগীত সন্ধ্যা, সুরের ছন্দে মাতালেন জয়তী-শোভন

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

তিন থেকে চার মল্লিক পরিবার! পুত্রসন্তানের মা-বাবা হলেন শ্রীময়ী-কাঞ্চন

২৫/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

ছাত্র বিক্ষোভ নিয়ে রাজনীতি নয়, সমাজমাধ্যমে পোস্ট জিতের; গানের সুরেই আন্দোলনকারীদের পাশে রূপম!

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

টলিউডে 'ডিউটি আওয়ার্স' নিয়ে নন্দনে মিটিং রূপা -রুদ্রনীলদের, যোগ দিলেন না পাপিয়া

২৩/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'

২৩/৭/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →