ফের বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত বাংলার কৌতুক জগতের জনপ্রিয় শিল্পী উত্তম দাস (Uttam Das)। আশির দশকে তাঁর কণ্ঠের জাদু ছড়িয়ে পড়েছিল বাংলার প্রতিটি ঘরে। খড়দহের এক অতি সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে লড়াই শুরু করে শুধুমাত্র প্রতিভার জোরে আকাশ ছোঁয়া যে অসম্ভব নয় সেই কথাই প্রমাণ করেছিলেন তিনি। তাঁর অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chaterjee)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Social Handle) স্মৃতিচারণা করে তিনি লেখেন, “মঞ্চে উঠলেই তিনি জাদু সৃষ্টি করতেন। উত্তম ছিলেন এক বিরল প্রতিভা। তাঁর চলে যাওয়া বড় অপূরণীয় ক্ষতি, তবে তাঁর কাজ ও স্মৃতি বাঙালির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।”
প্রয়াত জনপ্রিয় কৌতুক শিল্পী উত্তম দাস, শোকপ্রকাশ প্রসেনজিতের
Sponsored

উত্তম দাসের (Uttam Das) প্রয়াণে একটি যুগের সমাপ্তি ঘটল। তাঁর দক্ষতা আগামী প্রজন্মের শিল্পীদের কাছে অনুপ্রেরণা। মঞ্চে পারফর্ম করা ছাড়াও তাঁর ক্যাসেটও প্রকাশিত হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল ‘হাসির মালপোয়া’ ও ‘হাসির হেডলাইট’। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে গোটা বাংলা বিনোদন দুনিয়ায়।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







