বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস অন্য কথা সামনে আনছে। কিন্তু সাফল্যের শিখরে দাঁড়িয়ে হঠাৎ কেন অভিনয় থেকে বিরতি নিচ্ছেন অভিনেতা আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টিনসেল টাউনের অন্দরে। ছবি মুক্তির আগে বরুণের একটি গানের দৃশ্য নিয়ে মারাত্মক ট্রোলিং হয়। অনেকেই তাঁর অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও কেউ আবার বলেছিলেন পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। বরুণ নিজেও বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে ছবি মুক্তির পর দর্শকদের ভালোবাসা কিন্তু তিনিই পেয়েছেন।
আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান
Sponsored

কিন্তু এর মাঝেই দীর্ঘ কর্মবিরতির ঘোষণা অবাক করেছে অনুরাগীদেরও। সূত্রের খবর বরুণ ক্যামেরা থেকে দূরে থাকতে চাইছেন। এই সিদ্ধান্তের নেপথ্যে ‘বর্ডার ২’ নিয়ে হওয়া কটাক্ষ দায়ী কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। আসল কারণ তাঁর ব্যক্তিগত জীবনও হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা হওয়ার পর থেকেই মেয়ে লারাকে ঠিকমতো সময় দিতে পারেন নি তিনি। তাই মেয়ের বড় হয়ে ওঠার মুহূর্তে পাশে থাকতেই এই ব্রেক নিতে চলেছেন তিনি এমনটাই খবর পরিবার সূত্রে। গত কয়েক বছর টানা শুটিংয়ে ব্যস্ত থাকার পর এখন কিছুটা সময় স্ত্রী ও সন্তানকে দিতে চান অভিনেতা।
উল্লেখ্য, বিরতিতে যাওয়ার আগে দর্শকদের জন্য বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় তাঁর আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’ মুক্তি পেতে চলেছে। ৫ জুন মুক্তির দিনক্ষণ স্থির থাকলেও দক্ষিণী সুপারস্টার যশের ‘টক্সিক’-এর সঙ্গে সংঘাত এড়াতে ছবিটি মুক্তি পাবে ১২ জুন। এই ছবিতে বরুণের বিপরীতে থাকছেন পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুর। তবে বিরতি কাটিয়ে কবে আবার ছন্দে ফেরেন অভিনেতা সেই প্রশ্নেই ভরে উঠছে তাঁর সোশ্যাল হ্যান্ডেল।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







