গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রাশিয়ান যুবতী! জালে অভিযুক্ত রুশ নাগরিক

একই নাম ও বয়সের দুই রুশ যুবতী খুন গোয়ায় (Goa)। আর সেই ঘটনায় অভিযুক্তও রুশ নাগরিক (Russian Citizen)। অভিযোগ, গোয়ার দুই জায়গায় এলেনা নামের দুই ৩৭ বছরের মহিলাকে খুন করেছেন আলেক্সে লিওনভ নামে এক ৩৯ নামক ব্যক্তি। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored

পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে গোয়ার মোরজিম (Morjim) এলাকায়। ১৪ জানুয়ারি রাত ১১টা নাগাদ বচসা থেকে এলেনা ভানেইভাকে নিজের ঘরেই ছুরি দিয়ে গলা কেটে খুন করেন লিওনভ। বাড়িওয়ালার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
এর পরদিনই ১৫ জানুয়ারি সন্ধেয় মোরজিম থেকে প্রায় আট কিলোমিটার দূরে আরামবোল (Arambol) এলাকায় যান রুশ নাগরিক (Russian Citizen) লিওনভ। সেখানে তাঁর বান্ধবী এলেনা কাস্তানোভা এক ভাড়াবাড়িতে থাকতেন। ওই রাতেই তাঁর সঙ্গেও তীব্র বাদানুবাদ হয় অভিযুক্তর। পুলিশের দাবি, প্রথমে কাস্তানোভার হাত-পা বেঁধে তাঁকে ঘরে আটকে রাখার চেষ্টা করেন লিওনভ। কিন্তু কাস্তানোভা পালাতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন তাঁকে। সেই বাড়ির মালিক উত্তম নায়েক গোয়া পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার দুই মহিলার দেহ উদ্ধার করা হয়।
আরও খবর: আক্রান্ত আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! ফের উত্তপ্ত বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
পুলিশ সূত্রে খবর, ঘটনায় মামলা নম্বর ০৫/২৬-এ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১২৬(২) ও ১০৩(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তিগত বিবাদ থেকেই এই জোড়া হত্যাকাণ্ড। এর পিছনে অন্য উদ্দেশ্য আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
9h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
11h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
12h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
14h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
16h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
18h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
