দিল্লির (Delhi) রাজপথে যত দূর চোখ যাচ্ছে, তত দূর শুধু মানুষের ভিড়। কালো মাথার সারির মাঝে উড়ছে বিরোধী দলগুলির পতাকা। ‘ভোটচুরি’র অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) ইস্তফার দাবিতে সোমবার পথে নামল ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A.) ব্লক। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দাবিতে একজোট হয়ে আন্দোলনে নামল বিরোধী শিবির। বিরোধীদের ‘চলো দিল্লি’ (Chalo Delhi) কর্মসূচিতে এই বিপুল জমায়েত নজর কেড়েছে গোটা দেশের। 

আরও পড়ুন: মাতৃত্বের জয়গান ও নারীশক্তির বন্দনা: “আমার মা আমার দুর্গা”-র মঞ্চে চাঁদের হাট!

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে এই কর্মসূচিতে যোগ দেন কংগ্রেসের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi), নেহা বোরে (Neha Bora) কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুডা, গৌরব গগৈ, ইমরান প্রতাপগড়ি, আরজেডি নেতা তেজস্বী যাদব -সহ  বিরোধী জোটের অন্যান্য নেতানেত্রীরাও। সোমবার কনস্টিটিউশন ক্লাব থেকে বাসে চেপে বারাখাম্বা রোডের দিকে রওনা দেন বিরোধী নেতারা। সেখান থেকে পায়ে হেঁটে সুপ্রিম কোর্টের উদ্দেশে কিছুটা এগিয়ে যান রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা। প্রিয়াঙ্কা ও নেহার কাঁধে হাত রেখে এদিন রাজপথ ধরে হেঁটে যান রাহুল।

আরও পড়ুন: বিহারে SIR মামলার রায়ে নতুন Form 6-এর বিষয়টি ওঠেনি! ব্যাখ্যা দিয়ে স্পষ্ট করল শীর্ষ আদালত

এদিনের কর্মসূচির লক্ষ্য ছিল সুপ্রিম কোর্টে গিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি জমা দেওয়া। রবিবারই এই অভিযানের কথা ঘোষণা করেছিল ‘ইন্ডিয়া’ শিবির। তবে রবিবার রাতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন, বিরোধী জোটের নেতাদের সঙ্গে দেখা করার জন্য সময় দিতে পারবেন না। তাঁর বক্তব্য, বিরোধীরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চান, সেগুলি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারাধীন। সেগুলির শুনানিও চলছে।