তলানিতে ঠেকেছে বিজেপি (BJP) শাসিত রাজ্যের আইনশৃঙ্খলা। হেনস্থা, নিগ্রহ, লাঞ্ছনার শিকার হচ্ছে নাবালিকারা (Minor Girl Assaulted)। একের পর এক নারী নিগ্রহের কারণে বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। জামুই ও সমস্তিপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে বাঙ্কারে নাবালিকাকে নিগ্রহের ঘটনা। 

আরও পড়ুন: নন্দীগ্রামে হাসিরানির হলফনামা নিয়ে মামলা, রায় আপাতত স্থগিত হাই কোর্টে

ঘটনা বিহার (Bihar) সমস্তিপুরের বাঙ্কারের একটি পর্যটন কেন্দ্রের। ওই পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়েছিল মেয়েটি। সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎই একটি নির্জন স্থানে চলে আসে সে। সেইসময় কিছু যুবক তার পিছু ধাওয়া করে প্রথমে হেনস্থা করে পরে লাগাতার যৌন লাঞ্ছনা করতে থাকে। মারাত্মক হল এই লাঞ্ছনার পর্বের পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেন দুর্বৃত্তরা। এরপরেই নড়েচড়ে বসে বিহার পুলিশ (Bihar Police)। অভিযোগ দায়ের হয়। কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও একজন গ্রেফতার হয়নি। 

১৯ সেপ্টেম্বর জামুইয়ে এক নাবালক-নাবালিকাকে একদল ব্যক্তি আটকে হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ মামলা করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়। এখনও তদন্ত চলছে। এর পরেই সমস্তিপুরের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে এক তরুণীকে প্রকাশ্যে একদল যুবক হেনস্থা করছে বলে অভিযোগ ওঠে। পুলিশ ওই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে এবং ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন ও পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে খবর। পরপর এমন ভিডিয়ো সামনে আসায় বিহারে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তেজস্বী যাদব (Tejashwi Yadav) বাঙ্কার ঘটনা তুলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আরজেডি নেতা বলেন, “বিহারের আইনশৃঙ্খলা একেবারে তলানিতে। বাঙ্কারের ঘটনার সঙ্গে জড়িত রাক্ষসরা কবে ধরা পড়বেন? জামুই, সমস্তিপুর পর এবার বাঙ্কারের ঘটনাও ভাইরাল হয়ে গেল।” সেইসঙ্গে এও দাবি করেন, বিহারের মুখ্যমন্ত্রী অভিযুক্তদের জাত- ধর্ম দেখে শাস্তি দেওয়া হয়। 

উল্লেখ্য, নারী নিগ্রহে শীর্ষে এখন বিহার।  কয়েক সপ্তাহের মধ্যে জামুই, সমস্তিপুরের পর এ বার বাঙ্কাতেও একই ধরনের অভিযোগ সামনে এল। বাঙ্কার জনপ্রিয় পর্যটনকেন্দ্র মন্দর পর্বতে এক মহিলা পর্যটককে একদল যুবক হেনস্থা ও মারধর করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, গোটা ঘটনার ভিডিয়োও করা হয়। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরপর এই ধরনের ঘটনায় বিহারের রাজনীতিতেও শুরু হয়েছে চাপানউতোর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সম্রাট চৌধুরীর সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। জামুই ও সমস্তিপুরের ঘটনার পর বাঙ্কার ঘটনাও সামনে আসায় প্রশ্ন উঠছে, কেন বারবার প্রকাশ্যে নারী হেনস্থার অভিযোগ উঠছে এবং এই ধরনের ঘটনায় প্রশাসনের ভূমিকা কী।