অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী, রবিবার সকালে মাঝ আকাশে বিপর্যয়! ভোপাল থেকে ওড়ার কিছুক্ষনের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India Flight) যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের। যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীবাহী বিমানকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
আরও পড়ুন: ব্রিকস ভাষণের মাঝেই অসুস্থ জিনপিং, দুপুরেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত!
জানা গিয়েছে এদিন সকাল ৮ টা ৪৭ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়া বিমান এ আই ১৮৮৬ ভোপাল থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়। প্রাথমিকভাবে উড়ানে কোনও সমস্যা হয়নি কিন্তু বিমান মাঝআকাশে পৌঁছতেই আশঙ্কা ইঞ্জিনিয়ার যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের। দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শ মতো দিল্লির পরিবর্তে জয়পুরের দিকে বিমান ঘুরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অবতারণে কোনও সমস্যা হয়নি। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।
মাঝআকাশে বিমান বিভ্রাট নতুন ঘটনা নয়। গত কয়েক বছরে একাধিকবার দুর্ঘটনার কারণে খবরই শিরোনামে এসেছে এই এয়ার ইন্ডিয়া। খুব স্বাভাবিক ভাবেই রবিবারের জরুরি অবতরণের পর আকাশ সফরে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। চলতি মাসের শুরুতেই গোয়া থেকে দিল্লি গামী ইন্ডিগোর বিমানেও একই ধরনের ছুটি ধরা পড়েছিল। তখন কার্যত জরুরি অবস্থা জারি করে গোয়া বিমানবন্দরে অবতরণ করানো হয়। কেন বিমানগুলির সঠিক রক্ষণাবেক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষা না করে তাকে ওরা নিজের সার্টিফিকেট দেয়া হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীদের একাংশ।
















