টানা তিন বছর। সংবিধান প্রণেতা ভীমরাও রামজি আম্বেদকরের (Ambedkar statue damaged ) মূর্তি ভেঙে ফেলা হল। উত্তরপ্রদেশের এটাহ জেলায় সোমবার ভোরে আম্বেদকরের মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তিন বছরে তিনবার মূর্তি ভাঙা হল। বারবার ভাঙার পর গড়া হয়েছে।
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে নিরাপত্তার বড় গলদ, ইমিগ্রেশন ছাড়াই দেশ ছাড়লেন ৩ বিদেশি
লালাহাট গ্রামের বাইরে স্থাপিত আম্বেদকরের মূর্তির কয়েকটি অংশ ভেঙে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তখন থেকেই ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
গ্রামবাসীদের দাবি, এর আগেও মূর্তিটি (Ambedkar statue damaged ) ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বারবার একই ধরনের ঘটনা ঘটায় গ্রামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
গ্রামবাসীরা দ্রুত মূর্তিটি মেরামত করার পাশাপাশি সেটিকে ঘিরে লোহার গ্রিল বসানো এবং স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এটাহের সিনিয়র এসপি এলামারান জি জানান, আম্বেদকরের মূর্তিতে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, "কোনও স্তরেই গাফিলতি বরদাস্ত করা হবে না এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না।"
আরও পড়ুন: আফগানিস্তানে একা ঘুরতে গিয়েই বিপদ! মুজাহিদিনের হাতে ধৃত কেরলমের মহিলা ভ্লগার
ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। একই মূর্তিতে বারবার ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেফতার এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে স্থায়ী নিরাপত্তার দাবি জানিয়েছেন।
















