পরপর ইন্ডিয়া জোটের (INDIA) বৈঠক ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) মিছিল-আন্দোলনের জেরে যে কেন্দ্রের চাপ বেড়েছে যা বলাই বাহুল্য। আর সেই কারণেই দেশজুড়ে উৎসবের মরশুমেও দিল্লিতে অতিরিক্ত ২৭ হাজার আধাসেনা মোতায়েন করা হয়েছে। তবে এরমধ্যেও আন্দোলন জারি রাখবে বিরোধীদলগুলি এবং সিজেপি-সহ বিভিন্ন সংগঠন।

আরও পড়ুন: নীল ড্রাম হত্যাকাণ্ডে দোষী মুসকান-সাহিলের ফাঁসির সাজা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) অপসারের বিরুদ্ধে বিক্ষোভ আগামী দিনে কোন পথে এগোবে, কংগ্রেস বা ইন্ডিয়া জোট আগামী দিনে কী করবে, সেটা প্রশাসনের অজানা। এই পরিস্থিতিতে দিল্লিতে নিরাপত্তার বজ্র আটুনি বজায় রাখার সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজধানীর নিরাপত্তা শিথিল করছে না দিল্লি পুলিশ। রাজধানীর পুলিশের তরফে অতিরিক্ত ২৭ হাজার আধা সেনা উৎসবের দিনগুলিতে মোতায়েন রাখার আর্জি জানানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রক আর্জি মঞ্জুর করেছে।‌

১০ অক্টোবর সিজেপি-র বিক্ষোভের দিন দিল্লিতে সব মিলিয়ে ৫০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। এরমধ্যে ২৭ হাজার ছিল একাধিক আধা আধাসেনার জওয়ান। বাকি দিল্লি পুলিশের (Delhi Police) কর্মী। সেই ২৭ হাজার সেনাবাহিনী আগামী ২০ অক্টোবর পর্যন্ত মোতায়েন থাকবে। 

আরও পড়ুন: দিল্লির আন্দোলনে পুলিশের মারে শ্রবণশক্তি হারিয়েছেন ছাত্রী, গোপাঙ্গে আঘাত: বিস্ফোরক অভিযোগ

গতকাল রাহুল গান্ধী (Rahul gandhi) জানিয়েছেন, এই লড়াই চলতে থাকবে। আগামী দিনে বিক্ষোভের ধরনেও যে অভিনবত্ব আসবে সেটার ইঙ্গিতও তিনি দিয়েছেন। সেই অভিনবত্বের কথা মাথায় রেখে পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছে।