Site Logo

৬ বছরে শীতলতম মার্চ! আবহাওয়ার বদলে চমকে দিল দিল্লি 

EBBS Desk·
৬ বছরে শীতলতম মার্চ! আবহাওয়ার বদলে চমকে দিল দিল্লি 

শনিবার সকালে দিল্লির আবহাওয়া পৌঁছে দিয়েছিল ডিসেম্বর বা জানুয়ারির কোনও শীতের সকালে। যদিও দিনজুড়েই রয়েছে হালকা ঠান্ডার আমেজ। চারপাশ ঘন কুয়াশায় ঢেকে ছিল। সকাল ৭টা ২০ মিনিটে সফদরজং মনিটরিং স্টেশনের রেকর্ড অনুযায়ী দিল্লির তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার মানও ১০০ শতাংশ। শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গত ছ’বছরের মধ্যে এটি মার্চের শীতলতম দিন। ২০২০ সালের ৮ মার্চ দিল্লির তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যদিও দিল্লির একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে।

Sponsored

Sranchi In Article

তাপমাত্রা কমার ফলে কমেছে শহরের দূষণের মাত্রাও। হালকা বৃষ্টিপাতের ফলে দিল্লির গড় AQI রেকর্ড হয়েছে ৯৩। শেষ ২০২৫ সালের ৯ অক্টোবর শহরের AQI ১০০-র তলায় নেমেছিল। দিল্লির আশেপাশের এলাকাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন হয়েছে। গৌতম বুদ্ধ নগরের তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস এবং AQI ৮৬। গুরুগ্রামে তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং AQI ৯৮। গাজিয়াবাদের তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং AQI ১০০।

প্রসঙ্গত, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ২৩ মার্চ পর্যন্ত দিল্লির আবহাওয়া এমনই থাকবে। আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিবেশ অনেকটাই ঠান্ডা রাখবে।

আরও পড়ুন - টাকা খেয়েছেন বনসল! বিজেপির প্রার্থী কোন্দলে প্রকাশ্যে অভিযোগ কর্মীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →