থাই সিনেমার নকল! আমির খান প্রযোজিত আসন্ন ছবি ঘিরে বিতর্ক

পরিস্থিতি এমনই যে বলিউডে নতুন সিনেমা মানেই প্রশ্ন উঠে আসে গল্পটা সত্যি না কোন বিদেশি সিনেমার নকল! ফের একবার সেই প্রশ্ন উঠল আমির খান (Amir Khan) প্রযোজিত আসন্ন ছবি ‘Ek Din’-কে ঘিরে। দক্ষিণ ভারতের অভিনেত্রী সাই পল্লবীর বলিউডে এটা প্রথম ছবি। সঙ্গে থাকছেন জুনায়েদ খান। কিন্তু বিষয়টা হয়ে গেল অন্যরকম। প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মতামত ঘিরে শুরু হয় জোর জল্পনা। এই ছবি নাকি পুরোপুরি একটা থাই সিনেমার নকল!
Sponsored

যদিও বিষয়টা অস্বীকার করা যাচ্ছে না। ‘Ek Din’ থাইল্যান্ডের সুপারহিট রোমান্স-ড্রামা ‘One Day’-এর অফিসিয়াল রিমেক। রিমেক রাইটস কিনে ছবিটি তৈরি হচ্ছে। তবে এর মাঝেই প্রশ্ন উঠছে একটা সময়ে বলিউড (Bollywood) ছিল সোনার খনি। তাহলে কি যত দিন যাচ্ছে বলিউড এতটাই অভাবে ভুগছে যে সবসময় বিদেশি সিনেমা বা অন্য কোন ছবির ওপর নির্ভর করতে হচ্ছে।
প্রসঙ্গত আসল থাই ছবির গল্প এক মহিলার অস্থায়ী স্মৃতিভ্রমে আক্রান্ত হওয়া নিয়ে। তাঁর অসুস্থতার সুযোগে তাঁর সহকর্মী নিজেকে তাঁর প্রেমিক হিসেবে পরিচয় দেন, যদিও মনে মনে তিনি তাঁকে ভালোবাসতেন। অল্প সময়ের জন্য হলেও তাঁর সঙ্গে মনের মত সময় কাটানোর জন্যই এই মিথ্যার আশ্রয় নিয়েছিলেন তিনি। ভালবাসা, স্মৃতিভ্রম আর অপরাধবোধের জটিল সমীকরণ নিয়ে তৈরি হয় ‘One Day’। এবার সেই গল্পের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে বলিউডের ‘Ek Din’। ছবির প্রযোজনায় থাকছেন আমির খান (Amir Khan) ও পরিচালনায় নবাগত সুনীল পাণ্ডে। যদিও বলা হচ্ছে গল্পের আবেগ একেবারে নতুন রূপে ধরা দেবে ভক্তদের কাছে তবে দর্শকবৃন্দ সেই 'কপি পেস্ট' করা ছবি দেখতে নারাজ। ছবি মুক্তি পেতে চলেছে ১ মে ২০২৬। কিন্তু রিমেক দেখতে কতটা আগ্রহী হবে দর্শক সেটাই এখন আলোচনার বিষয়।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
9h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
11h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
12h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
14h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
16h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
18h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
