ভোটার পরিষেবা আরও সহজ করতে উদ্যোগ! ‘ইসিআই নেট’ অ্যাপ ঢেলে সাজাচ্ছে কমিশন

ভোটার পরিষেবাকে আরও সহজ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ‘ইসিআই নেট’ অ্যাপকে নতুন রূপে সাজাচ্ছে নির্বাচন কমিশন। তার আগে নাগরিকদের কাছ থেকেই সরাসরি মতামত জানতে চেয়েছে কমিশন। ভোটারদের ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে ‘সাবমিট আ সাজেশন’ অপশনের মাধ্যমে আগামী ১০ জানুয়ারির মধ্যে নিজেদের পরামর্শ জানানোর অনুরোধ জানানো হয়েছে।
Sponsored

নির্বাচন কমিশনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসিআই নেট অ্যাপের ট্রায়াল ভার্সনে ইতিমধ্যেই একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে ভোটার পরিষেবা আরও উন্নত হবে বলেই আশা কমিশনের। পাশাপাশি ভোটের হার সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়ার সুযোগ মিলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই ইনডেক্স কার্ড প্রকাশের সুবিধাও থাকছে, যা এতদিন সম্পন্ন হতে সপ্তাহ কিংবা কখনও মাসও লেগে যেত।
কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ এবং সাম্প্রতিক উপনির্বাচনে পরীক্ষামূলকভাবে এই অ্যাপ ব্যবহার করা হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বিভিন্ন দিক খতিয়ে দেখে অ্যাপটির কাঠামো আরও উন্নত করা হচ্ছে। কমিশনের দাবি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক, ইআরও, অবজারভার এবং মাঠপর্যায়ের আধিকারিকদের কাছ থেকে পাওয়া মতামতের উপর ভিত্তি করেই ইসিআই নেট প্ল্যাটফর্মকে ধারাবাহিকভাবে আধুনিক করা হয়েছে।
এ বার সেই প্রক্রিয়ায় নাগরিকদের মতামতকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে কমিশন। ভোটারদের দেওয়া পরামর্শ বিশ্লেষণ করে অ্যাপটিকে আরও ব্যবহারবান্ধব ও কার্যকর করে তোলার পরিকল্পনা রয়েছে। চলতি মাসের মধ্যেই ইসিআই নেট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, ইসিআই নেট অ্যাপের মাধ্যমে এতদিন আলাদা আলাদা থাকা প্রায় ৪০টি নির্বাচন সংক্রান্ত অ্যাপ ও ওয়েবসাইটকে এক ছাতার তলায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ভোটার হেল্পলাইন অ্যাপ, সিভিজিল, সক্ষম, ভোটের হার সংক্রান্ত অ্যাপ এবং ‘নো ইউর ক্যান্ডিডেট’-সহ একাধিক পরিষেবা। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর—দু’জায়গা থেকেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুন- বুক চাপড়ে বলুন আমি সনাতনী: অতি-বাম মিঠুনের মুখে রাম আর ‘সিপিএম’!
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
8h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
10h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
10h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
13h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
15h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
17h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
