দেশজুড়ে উৎসবের মরশুমের মধ্যেই সুখবর দিল কেন্দ্রীয় সরকার। ইপিএফও-তে (EPFO) অন্তর্ভুক্ত হওয়ার ঊর্ধ্বসীমা একধাক্কায় ১০ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হল। আগে ইপিএফও-তে বাধ্যতামূলকভাবে সংযুক্ত করা হত কর্মীদের বেসিক বেতন সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত হল। এবার ঊর্ধ্বসীমাটা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল। অর্থাৎ যে ব্যক্তির বেতন এখন ২০ হাজার টাকা। তাঁকে নিয়োগকারী সংস্থা ২০ হাজার টাকার উপরেই পিএফ দিতে বাধ্য হবে।
আরও পড়ুন: কড়া আইনি পদক্ষেপ কেন্দ্রের: শেহজাদ ভাট্টি নেটওয়ার্ককে জঙ্গি সংগঠন ঘোষণা
এর ফলে আরও ৫১ লক্ষের বেশি কর্মী সরাসরি সামাজিক সুরক্ষার আওতায় আসবেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, 'প্রায় ৫১ লক্ষ কর্মী এই সিদ্ধান্তে উপকৃত হবেন। এর জন্য সরকারের বছরে ১১,৩৩৯ কোটি টাকা খরচ হবে।' এর ফলে কর্মীদের সঞ্চয় বৃদ্ধি হবে। সরকারি সূত্রে খবর, শেষবার ২০১৪ সালে ইপিএফের বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছিল। গত ১২ বছর কিছু পরিবর্তন হয়নি। এর মধ্যে সরকারি কর্মীদের বেতন এবং খরচ দুই-ই বেড়েছে। সেকারণেই ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত।
আরও পড়ুন: চাপে ব্রিজভূষণ, কোটি টাকার মানহানি মামলা দায়ের রামদেবের
নতুন নিয়মের মূল সুবিধা হল- যে কর্মীরা এতদিন বেতনসীমার কারণে বাধ্যতামূলক ইপিএফ-এর (EPFO) আওতায় ছিলেন না, তাঁদের একটি বড় অংশ এ বার পিএফ, পেনশন ও বিমার সামাজিক সুরক্ষার মধ্যে আসবেন।
















