উৎসবের মরশুম শুরুর আগেই নিয়ম বদল ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো ( Zomato)। এবার থেকে ক্যাশ অন ডেলিভারি ( Cash On Delivery) –তে খাবার নিলেই দিতে হবে অতিরিক্ত টাকা ( Extra delivery Charge)। যদিও সংস্থার তরফ থেকে সরাসরি অতিরিক্ত কত টাকা করে দিতে হবে তা নিয়ে এখনও সংস্থার তরফ থেকে কিছুই জানান হয়নি।
সূত্রের খবর, অর্ডারের মোট টাকার ওপর ভিত্তি করেই এই নেওয়া হবে অতিরিক্ত টাকা। অর্ডারের ধরণ অর্থাৎ কতটাকার অর্ডার দিয়েছে গ্রাহক তারওপর অতিরিক্ত ফি-এর পরিমাণ ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত হতে পারে। আবার কেউ মনে করছে ক্যাশ অন ডেলিভারি করলে অতিরিক্ত চার্জ নেওয়া শুরু হবে ৭ টাকা থেকে। সুইগি সহ অন্যান্য ডেলিভারি অ্যাপগুলি শনিবার পর্যন্ত কোনও মাসুল ধার্য করেনি। তবে খুব শীঘ্রই জোম্যাটোর পথেও তারা হাটতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: এল নিনও-র জেরে ভারতে বাড়বে ডেঙ্গি-ম্যালেরিয়া! বাড়ছে উদ্বেগ,সতর্ক করল হু
উৎসবের মরশুমে ভোজনরসিক বাঙালি বাড়িতে বসে খাবার অর্ডার দেওয়ার প্রবণতা থাকে। অনেকই আবার সেইসময় নিরাপত্তার খাতিরে বা সুবিধার জন্য অনলাইনে টাকা পেমেন্ট না করে ক্যাশ অন ডেলিভারি করে থাকেন। তাদের জন্যই মূলত এই বাড়তি খরচ যোগ হতে চলেছে। তবে স্বস্তির খবর এটাই যে, যারা শুরুতেই ডিজিটাল মাধ্যমে অর্থাৎ অনলাইনে পেমেন্ট করবেন সেইসকল গ্রাহকদের দিতে হবে না অতিরিক্ত টাকা।
উল্লেখ্য, প্রতিনিয়তই বেড়ে চলেছে অনলাইনে খাবার অর্ডারে খরচের টাকা। বর্তমানে গ্রাহকদের থেকে শুধু খাবারের দামের পাশাপাশি প্যাকেজিং চার্জ, ডেলিভারি পার্টনার ফি এবং সরকারি জিএসটি দিতে হয়। যেমন , জোম্যাটোতে প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি হিসেবে ১৪.৯০ টাকা দিতে হয়, যা সুইগিতে ১৯.৫৮ টাকা পর্যন্ত পৌঁছেছে। ফলে অনলাইনে খাবার অর্ডার দিলে যে গ্রাহকদের খরচ বেড়েছে। আর এবার ক্যাশ অন ডেলিভারিতে বাড়তি ফি চালু করায় তাতে স্বাভাবিকভাবেই চাপে পড়বেন গ্রাহকেরা।
















