উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ নিয়ে বিতর্ক তুঙ্গে। জানা গিয়েছে, তিনদিনে নাকি ওই উচ্ছেদ অভিযানে চা এবং খাবারের পিছনে সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৪৬ লক্ষ টাকা। এই খরচের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। স্বাভাবিকভাবেই পুরসভার দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা।
Sponsored

কিছুদিন আগেই গুজরাটের জাঙ্গলেশ্বর এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেখান অজি নদী এবং ১৫ মিটার চওড়া টিপি রোডে তিনদিন ধরে ওই উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙে ফেলা হয় প্রায় ১৪০০ অবৈধ নির্মাণ। এই কর্মকাণ্ডে আধিকারিক ও পুলিশ কর্মীদের খাবার, জলখাবার এবং অন্যান্য ব্যবস্থাপনার জন্য যে অর্থ ব্যয় হয়েছে, সেই তথ্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র চা, জলখাবার ও খাবারের জন্য নাকি খরচ হয়েছে ২৭ লক্ষ ২০ হাজার টাকা। ২১,৩১০ কাপ চা ছাড়াও বিস্কুট, ৫০ প্লেট গাঁঠিয়া-জিলিপি ও পরিবেশিত ৩৬০ প্লেট সকাল ও দুপুরের খাবার ধরা হয়েছে যার মোট মূল্য ৬ লক্ষ ৩০ হাজার ৯৪৬ টাকা। ফেব্রুয়ারি মাসে হওয়া ওই অভিযানে ১৩ হাজার ৩৯০ প্লেট স্পেশাল লাঞ্চ প্যাকেটের অর্ডার দেওয়া হয়। সেই সঙ্গে ছিল অন্যান্য খাবারও।
তবে ঘটনা প্রকাশ্যে এলেই ব্যয় হওয়া ২৭ লক্ষ ২০ হাজার টাকার অনুমোদনের প্রস্তাবটি স্ট্যান্ডিং কমিটি স্থগিত করেছে বলে খবর। মিনারেল ওয়াটার ও মণ্ডপ পরিষেবার বকেয়া বিলের ফলে মোট ব্যয়ের পরিমাণ প্রায় ৪৬ লক্ষ ৩১ হাজার টাকায়। স্বাভাবিকভাবেই এই খরচ অস্বাভাবিক বলে মনে হয়েছে ওই সংশ্লিষ্ট কমিটির। গোটা প্রক্রিয়ায় নিযুক্ত ছিলেন ৪৮০০ জন, তাঁদের প্রত্যেকের জন্যই খাবার ধরা হয়। পুর-কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা তলব করেছে ওই কমিটি। এখানেই শেষ নয়, পানীয় জলের জন্যও আলাদা ভাবে প্রায় সাড়ে ১২ লক্ষ খরচ দেখানো হয়েছে যা প্রায় অসম্ভব। কীভাবে এই টাকা খরচ হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, গরিব মানুষের পেটে লাঠি মারতে গিয়ে আর্থিক দুর্নীতি করতেও ছাড়ছে না রাজকোট পুরসভা। গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার দাবিও জানিয়েছে কংগ্রেস।
আরও পড়ুন - ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
9h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
11h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
11h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
14h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
16h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
18h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
