হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই গোটা এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরী হয়েছে। স্থানীরা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন গ্যাস লিকের কারণে একের পর এক বিস্ফোরণ হয়। এর ফলে খুব কম সময়ের মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
Sponsored

মঙ্গলবার রাত ৯টা নাগাদ হঠাৎ একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে আগুন লেগে যায়। জানা গিয়েছে নিরাপত্তার বিধি লঙ্ঘন করে কাজ করছিল এই সেন্টার। পুলিশ আরও জানিয়েছে যে যদিও ইউনিটের মালিকরা বাণিজ্যিক লাইসেন্স পেয়েছে তবুও তারা অবৈধভাবে সিলিন্ডার রিফিলিং এবং সরবরাহ করছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। দৃশ্যে দেখা গিয়েছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টা সময় লেগেছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ঘটনার সময় ভেতরে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি নির্ধারণ করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ইউনিটের মালিকের তরফে কোন অতিরিক্ত গাফিলতি আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
9h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
11h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
11h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
14h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
16h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
18h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
