এবার ই-কেওয়াইসি না করালে বুক করা যাবে না এলপিজি সিলিন্ডার। রান্নার গ্যাসে আধার লিঙ্ক না থাকলে, গ্রাহকদের গ্যাস বুকিং (Gas Booking) অ্যাকাউন্ট ব্লকের নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। 

আরও পড়ুন: হাসপাতাল চত্বরেই মেয়াদ-উত্তীর্ণ ওষুধ বিক্রি! ক্ষোভে দোকান বন্ধ করলেন রোগীর পরিজনেরা

ইন্ডেন, এইচপি, ভারত গ্য়াস-সহ দেশের সমস্ত তেল বিপণন সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। সেখানে সমস্ত গ্রাহকদের ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনও গ্রাহক ই-কেওয়াইসি না করেন, তাহলে তাদের গ্যাস বুকিং (Gas Booking) বন্ধ করে দেওয়া হবে। বায়োমেট্রিক অথেনটিকেশন ছাড়া রিফিল বুকিং ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যারা ই-কেওয়াইসি করাননি, অনেকেরই ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে।

কেন্দ্র জানিয়েছে, ই-কেওয়াইসি হলেই ফের আগের মতোই গ্যাস বুকিং চালু হয়ে যাবে। ভর্তুকিও চালু হয়ে যাবে। এখনও অবধি যারা ই-কেওয়াইসি করাননি, তাদের বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনতে হবে। বর্তমানে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। ই-কেওয়াইসি না করালে, তা চড়া দামে, প্রায় দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে। বুকিংয়ের সময়ই গ্রাহকদের কাছ থেকে এই অ্যাপ্রুভাল চাওয়া হবে। গ্রাহকরা বেশি দামে সিলিন্ডার কিনতে সম্মতি দিলে, তবেই তাদের বাড়িতে গ্যাস ডেলিভার করা হবে।

আরও পড়ুন: যোগী রাজ্যে সংরক্ষণ ব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবি, চাপ বাড়ছে আদিত্যনাথের

বারংবার সময়সীমা বাড়িয়ে গত ১৪ সেপ্টেম্বর শেষ সুযোগ দেওয়া হলেও এখনও দেশজুড়ে প্রায় ৩.১৬ কোটি গ্রাহক ই-কেওয়াইসি করাননি। এই প্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে নেওয়া পদক্ষেপের বিশদ 'অ্যাকশন টেকেন রিপোর্ট' চেয়েছে মন্ত্রক।