Site Logo

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, 'দিদি'কে কৃতজ্ঞতা সাংসদের

EBBS Desk·
কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, 'দিদি'কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের লোকসভার মুখ্যসচেতক করলেন কল্যাণকেই।

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন দলনেত্রী। সেই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কল্যাণই এ বার থেকে মুখ্যসচেতকের দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্ব পেয়ে কল্যাণ বলেন, "আমি মমতাদির প্রতি কৃতজ্ঞ। তিনি যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করব। ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত আমি এই দায়িত্বে ছিলাম। আমার কাছে এটা নতুন নয়। দল নতুন যে দায়িত্ব দিয়েছে, তার যথাযথ মর্যাদা রাখব।"

একইসঙ্গে সাংসদদের বার্তা দিয়ে দলনেত্রী জানিয়েছেন, নিয়মিত নিজেদের সংসদীয় এলাকার সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রাখতে। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে সাংসদদের বৈঠকে আভাস দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের ভোটে যা হয়েছে, তা জাতীয় স্তরে তুলে ধরার ব্যাপারে বিজেপি-বিরোধী জোট ইন্ডিয়া-ভুক্ত দলগুলির সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন - জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →