প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছার ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। সকাল হতেই সমাজমাধ্যমে একের পর এক শুভেচ্ছা বার্তা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), আবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), প্রত্যেকেই বৃহস্পতিবার নিজের মতো করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন: রোজভ্যালি আমানতকারীদের জন্যে সুখবর: পুজোর আগেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হবে
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছাবার্তায় বিশেষ গুরুত্ব পেয়েছে মোদির ২৫ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা। মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি সুশাসনের একাধিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন তিনি। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অটুট রেখে আধুনিকতার পথে এগিয়ে যাওয়ার যে প্রয়াস, তাতেও ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয় দেখা যাচ্ছে বলে তাঁর বার্তায় উল্লেখ করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাষ্ট্রপতি প্রার্থনা করেন, আগামী দিনেও যেন একইভাবে দেশসেবা ও রাষ্ট্র গঠনের কাজে তিনি নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
प्रधानमंत्री श्री @narendramodi जी को जन्मदिन की हार्दिक बधाई और शुभकामनाएं। विगत 25 वर्षों में मुख्यमंत्री और प्रधानमंत्री के कार्यकाल में आपने सुशासन के अनेक नए प्रतिमान स्थापित किए हैं तथा समावेशी विकास को अभूतपूर्व गति एवं नई दिशा प्रदान की है। सांस्कृतिक गौरव की भावना के साथ…
— President of India (@rashtrapatibhvn) September 17, 2026
অন্যদিকে, জন্মদিনে মোদির শিকড়ের শহর ভাদনগরে পৌঁছে যান অমিত শাহ। গুজরাটে প্রধানমন্ত্রীর পৈতৃক গ্রাম থেকেই ‘সেবা সংকল্প’ কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাটকেশ্বর মহাদেব মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন তিনি। শাহ বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনেই তাঁর পৈতৃক গ্রামে আসতে পারা তাঁর কাছে সৌভাগ্যের বিষয়। মোদির নেতৃত্বে ভারত আরও উন্নতির পথে এগিয়ে যাক, সেই কামনাও করেন তিনি।
এদিকে রাজ্যের তরফেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তবে তার মধ্যেই আলাদা করে নজর কেড়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শুভেচ্ছাবার্তা। প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে বিশেষ ভিডিয়ো কোলাজ তৈরি করেছেন তিনি। আর সেই ভিডিয়োর নেপথ্যকণ্ঠও তাঁর নিজের। প্রধানমন্ত্রী হিসেবে মোদির দীর্ঘ পথচলার বিভিন্ন মুহূর্ত তুলে ধরার পাশাপাশি, প্রশাসনিক দায়িত্ব সামলানোর সময়ে তাঁর কাছ থেকে পাওয়া স্নেহের কথাও ভিডিয়োতে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম।
— Suvendu Adhikari (@SuvenduWB) September 17, 2026
পরমেশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশসেবায় নিরন্তর সাফল্য প্রার্থনা করি। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাক।@narendramodi pic.twitter.com/eHtYMEqgHc
বার্তার শুরুতেই প্রধানমন্ত্রীকে ‘বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা’, ‘আমাদের যশস্বী প্রধানমন্ত্রী’ এবং ‘১৪০ কোটি দেশবাসীর হৃদয়ের মণিকোঠায়’ থাকা নেতা হিসেবে উল্লেখ করেন শুভেন্দু। সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে সকাল থেকেই সমাজমাধ্যমে শুভেচ্ছার যেন স্রোত বয়ে যাচ্ছে।
















