বিজেপির লক্ষ্য কি শুধুই পুঁজিপতি? কৃষকদের বঞ্চনার প্রতিবাদে সরব তৃণমূল

মোদি জমানায় ‘অন্নদাতা’ কৃষকরা অসম প্রতিযোগিতায় পড়ে ধ্বংসের মুখে এসে পড়েছেন। ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেট তা ফের একবার নির্মমভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবারের বাজেট প্রমাণ করে দিল এই সরকার আসলে বিদেশি সিন্ডিকেটের পূজারি। মোদি সরকারের কাছে সাধারণ কৃষকদের অস্তিত্বের কোনও দাম নেই। সম্প্রতি আমেরিকা থেকে সয়াবিন তেল এবং জোয়ারের মতো কৃষিপণ্যের ওপর আমদানি শুল্ক কমিয়ে মোদি সরকার বিদেশি সিন্ডিকেটকেই আহ্বান করেছে ভারতীয় বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ বিবৃতি প্রকাশ করে মোদি সরকারের এই জুমলা প্রকাশ করে দিয়েছে তৃণমূল।
Sponsored

সোশ্যাল মিডিয়ায় বিজেপির কৃষক-বিরোধী অবস্থান স্পষ্ট করে তৃণমূল জানিয়েছে, মোদি সরকারের এই সিদ্ধান্তের ফলে স্থানীয় ফসলের দাম তলানিতে নেমে গিয়েছে। দেশের বাজারে ছেয়ে গিয়েছে বিদেশি পণ্য। অর্থমন্ত্রী এবার বাজেটে হিরে-জহরত ব্যবসায়ী এবং বিমান সংস্থাগুলির জন্য ‘শুল্কমুক্ত’ লাল গালিচা পেতে দিয়ে ভারতের কৃষকদের হাতে ধরিয়ে দিয়েছেন মৃত্যু পরোয়ানা। সরকারি সহায়তা মিলছে না, বাজার হারিয়ে ধুঁকছে দেশের কৃষক সমাজ। মোদি সরকারের এই অবস্থানকে বিশ্বাসঘাতকতা বলে ব্যাখ্যা করে তৃণমূল লিখেছে, সংখ্যার হিসেবেই স্পষ্ট যে, কৃষি ও আনুষঙ্গিক ক্ষেত্রের ওপর দেশের ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, তাদের জন্য বাজেটে বরাদ্দ মাত্র ৫.৩১ শতাংশ। আইনগতভাবে ন্যূনতম সহায়ক মূল্যের কোনও গ্যারান্টির উল্লেখ নেই, সংকটের সময় ফসল কম দামে বিক্রি করতে বাধ্য হওয়া কৃষকদের জন্য কোনও মূল্য-স্থিতিকরণ তহবিল নেই এবং সার ভর্তুকিতে বিস্ময়করভাবে বড় কাটছাঁট করা হয়েছে। একদিকে যখন কোটিপতি হিরে ব্যবসায়ীরা করছাড়ের উৎসবে মেতেছে, তখন সাধারণ কৃষকদের ডিজেল আর বিদ্যুতের আকাশছোঁয়া খরচের সঙ্গে লড়াই করতে হচ্ছে। রেকর্ড মূল্যবৃদ্ধির বাজারে 'পিএম-কিষাণ' প্রকল্প আজ সম্পূর্ণ অন্তঃসারশূন্য।
আরও পড়ুন- বেআইনি মদের কারবারে বাজেয়াপ্ত গাড়ি নিলামে বিপুল আয়, কোষাগার ভরছে আবগারি দফতরের
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
14h ago

চাপের মুখে নিট প্রশ্ন ফাঁস-কাণ্ডে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!
16h ago

সিজেপির সংসদ অভিযানে পুলিশের হামলা! দ্রুত শুনতেও চাইল না সুপ্রিম কোর্ট
16h ago

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদের
19h ago

দেখে নিন আজকের সোনা রুপোর দর এক নজরে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
More from দেশ
View All →
অসমে গুরুতর বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৫ সদস্য!
21h ago

সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে বাড়তে পারে মৃতের সংখ্যা, বুধের সকালেও চলছে উদ্ধারকাজ
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago
