চাপের মুখে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্র তিন দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করেছে সিজেপি। তবে NEET-পেপার লিক-কাণ্ডে সিজেপির মঞ্চে মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। ককরোচদের এই জয়ের পরে সিজেপি ও জেন জিকে অভিনন্দন জানিয়ে, একে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন তিনি। শান্তি, ধৈর্য ও অধ্যাবসায়ের জয় বলেও উল্লেখ করেন সোনম। এক্স হ্যান্ডেলে সোনম লিখেছেন, এটি গণতন্ত্রের জয়। প্রত্যক্ষ গণতন্ত্র... সরাসরি রাজপথ থেকে। এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়। অভিনন্দন সিজেপি, দেশের জেন জি জেনারেশন এবং সকল নাগরিককে ধন্যবাদ, ভয়কে ঝেড়ে ফেলে দেশের প্রতিটি কোণ থেকে জেগে ওঠার জন্য। জবাবদিহিতা থেকে এখন সংস্কারের পালা।
IT'S A VICTORY OF DEMOCRACY
— Sonam Wangchuk (@Wangchuk66) July 25, 2026
direct democracy... straight from the streets.
It's a victory of peace, patience & persévérance.
Congratulations CJP, Gen Z of the nation and thank you all citizens for shedding fear and the fear of fear and rising up from every corner of the nation.… pic.twitter.com/rSLOfvba2R
চলতি সপ্তাহের শুক্রবারেই ২৬ দিনে অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভিডিও বার্তা দিয়ে প্রশ্নফাঁস ইস্যুতে কড়া পদক্ষেপের কথা জানিয়েছিলেন। NEET প্রশ্নফাঁস নিয়ে ক্যাবিনেটে আলোচনার আশ্বাসের পরে, অনশন প্রত্যাহার করেছিলেন সোনম। বেসরকারি হাসপাতালে পৌঁছে তাঁকে নিজে হাতে খাইয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা।
আরও পড়ুন: আমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎ
শনিবার কেন্দ্রের সঙ্গে দ্বিতীয়দফা বৈঠকের আগেই ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিজেপির বাকি দুই দাবি, নিটের প্রশ্নফাঁসে আত্মঘাতী পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সহায়তা এবং ২০ তারিখে পুলিশি হিংসার ক্ষমা ও আন্দোলনের জেরে আটক ছাত্রছাত্রীদের মুক্তির দাবি মেনে নিয়েছে কেন্দ্র।
















