সংসদে বিরোধী সাংসদদেরই কেন সাসপেন্ড করা হচ্ছে? স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মহুয়ার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। সরকার পক্ষের প্রতি স্পিকারের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে মহুয়া দাবি করেন, বর্তমানে সংসদ কার্যত ‘সার্কাসে’ পরিণত হয়েছে। বিরোধীদের কণ্ঠরোধ করার লক্ষ্যেই স্পিকারের চেয়ারকে ব্যবহার করা হচ্ছে বলে তাঁর অভিযোগ।
Sponsored

এদিন লোকসভায় মহুয়া মৈত্র প্রশ্ন তোলেন, “কেন শুধুমাত্র বিরোধী সাংসদদেরই সাসপেন্ড করা হচ্ছে? বিজেপি সাংসদ রমেশ বিধুরী জাতিবিদ্বেষমূলক মন্তব্য করার পরেও কেন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না?” তিনি অভিযোগ করেন, কোনো সাংসদকে সাসপেন্ড করার আগে যে স্বচ্ছ প্রক্রিয়া বা এথিক্স কমিটির পর্যালোচনার প্রয়োজন ছিল, তা মানা হচ্ছে না। সাংসদদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন মহুয়া।
অতীতে স্পিকার জিভি মাভালঙ্কার, হুকুম সিং এবং বলরাম জাখরের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের কথা স্মরণ করিয়ে মহুয়া বলেন, স্পিকারের দায়িত্ব হওয়া উচিত নিরপেক্ষ থাকা। তিনি সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, অতীতে স্পিকারের ভূমিকা ছিল ‘হেডমাস্টারের’ মতো, যিনি সব পক্ষকে সমান সুযোগ দিতেন। কিন্তু বর্তমানে বিরোধীদের কোনো মুলতুবি প্রস্তাব বা স্থগিতাদেশের নোটিশ গ্রহণ করা হচ্ছে না। এছাড়া দীর্ঘদিন ধরে ডেপুটি স্পিকারের পদ খালি রাখা নিয়ে মোদি সরকারের উদাসীনতাকে দায়ী করেন তিনি।
মহুয়ার অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের পাওনা টাকা আটকে রেখে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে। সেই বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়ার কারণেই তৃণমূল সাংসদদের বারবার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। তাঁর দাবি, বর্তমান সময়ে আন্তর্জাতিক সংকট বা গ্যাসের দাম বৃদ্ধির মতো জনগুরুত্বপূর্ণ বিষয় থেকে নজর ঘোরানোর জন্য ১০ ঘণ্টা ধরে স্পিকারের অপসারণ নিয়ে বিতর্ক চালাচ্ছে সরকার।
তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় এদিন রুল বুক তুলে ধরে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিযোগ করেন, সংসদীয় নিয়ম অনুযায়ী অনাস্থা প্রস্তাবের আলোচনায় প্রত্যেক সাংসদকে ১৫ মিনিট সময় দেওয়ার কথা থাকলেও, সরকার পক্ষের সাংসদদের ইচ্ছামতো আধঘণ্টা সময় দেওয়া হচ্ছে। এই পদ্ধতিগত বৈষম্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন- বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

আলোচনা নয়, শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই; বিরোধী বিক্ষোভে উত্তাল সংসদ
1h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
1h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
1h ago

ED মামলায় স্বস্তি পেতেই দেশে ফিরছেন 'পলাতক' ললিত!
2h ago

ক্ষমা চান প্রধানমন্ত্রী: শিক্ষা দুর্নীতি থেকে ছাত্র আন্দোলনে পুলিশি হামলা- কেন্দ্রকে তুলোধনা রাহুলের
20h ago




