কলকাতা ২৮°সে
ব্রেকিং
হামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?হামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?
আন্তর্জাতিক

ভারতীয় দম্পতির বিদায়ে কেঁদে ভাসালেন আমেরিকান বন্ধু

ভারতীয় দম্পতির বিদায়ে কেঁদে ভাসালেন আমেরিকান বন্ধু

বিদায়ের মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। দেশ ছাড়ছেন প্রিয় বন্ধুরা,  আবেগে ভেঙে পড়লেন আমেরিকান মহিলা। জড়িয়ে ধরে বার বার বলতে থাকলেন, "তোমাদের খুব মনে পড়বে।" কয়েক মিনিটের সেই আলিঙ্গনেই যেন ফুটে উঠল বছরের পর বছর ধরে তৈরি হওয়া এক গভীর বন্ধুত্বের গল্প। সেই আবেগঘন মুহূর্তের ভিডিয়োই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন: ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে চাপে রাহুল, ২০ অগাস্ট হেমন্তের বাড়ি ঘেরাওয়ের ডাক

আমেরিকা থেকে ভারতে ফিরছিলেন এক ভারতীয় দম্পতি। যাত্রার প্রস্তুতি প্রায় শেষ। ঠিক তখনই তাঁদের বাড়ির সামনে এসে হাজির হন এক আমেরিকান বন্ধু। ভেবেছিলেন, দেখা করে শেষবারের মতো বিদায় জানাবেন। কিন্তু বন্ধুদের বিদায়ের মুহূর্তটা যে এতটা আবেগে ভেসে যাবে, তা হয়তো তিনিও ভাবেননি। দম্পতির কাছে পৌঁছেই তাঁদের জড়িয়ে ধরেন ওই মহিলা। প্রথমে হাসিমুখে বিদায় জানানোর চেষ্টা করলেও মুহূর্তেই চোখে জল চলে আসে তাঁর। কাঁদতে কাঁদতে বার বার বলতে থাকেন, তাঁদের খুব মনে পড়বে। বন্ধুর কান্না দেখে দম্পতিও আবেগ সামলাতে পারেননি। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু বন্ধুকে যেন কিছুতেই ছাড়তে চাইছিলেন না ওই মহিলা। 

এই আবেগঘন মুহূর্তই গোপনে ক্যামেরাবন্দি করেছিলেন তাঁদের এক বন্ধু। ভারতীয় দম্পতি তখন কিছুই বুঝতে পারেননি। পরে ডেট্রয়েট বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে তাঁদের সেই ভিডিয়ো দেখানো হয়। তখনই তাঁরা জানতে পারেন, তাঁদের বিদায়ের মুহূর্তটি নিঃশব্দে ধরে রেখেছেন এক বন্ধু। দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা। কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে এসব যেন কোনও বাধাই নয়। পাশাপাশি থাকতে থাকতে কখন যে পরিচয় গভীর বন্ধুত্বে বদলে যায়, তার কোনও নির্দিষ্ট মুহূর্ত থাকে না।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিজয় কোক্কেরাগাড্ডা। প্রকাশ্যে আসার পর থেকেই তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। অনেকেই নিজেদের বিদেশে থাকার অভিজ্ঞতা তুলে ধরেছেন। কেউ লিখেছেন, জীবনে এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের। আবার কারও মতে, আসল বন্ধুত্বের কোনও সীমান্ত হয় না। মানুষ দূরে চলে যেতে পারে, কিন্তু মনের কাছাকাছি থাকা সম্পর্কগুলো এত সহজে দূরে সরে যায় না।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

আন্তর্জাতিক

৩৪১ আফটার শক! ইন্দোনেশিয়ার ভূমিকম্পে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা

১৬/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

মাঝআকাশে মুখোমুখি দুই যাত্রীবাহী বিমান, আর একটু হলেই....

১৬/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ২০, বিধ্বস্ত ফ্লোরেস দ্বীপ

১৫/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশ

১৫/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

এপার বাংলায় পদ্মার ইলিশে খরা! ঘাটতি মেটাতে ঢাকায় যাচ্ছে প্রতিনিধিদল

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক! জোর কূটনৈতিক জল্পনা

১৪/৮/২০২৬1 মিনিট পড়া

More from আন্তর্জাতিক

View All →