বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় থেকেই নিজের দেশ ছেড়ে দিল্লিতে আছেন শেখ হাসিনা। যার জেরে ভারত-বাংলাদেশে সম্পর্কের টানাপোড়েনের জের চলছে। কিন্তু সব বিতর্কের মাঝখানেই আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। সফর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও উভয় দেশেই প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর।
ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক! জোর কূটনৈতিক জল্পনা
Sponsored

আরও পড়ুন: দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ ভাঙচুরে মুখ খুললেন বিজেপি বিধায়ক স্বপন
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির ফাঁকেই ভারত-সহ একাধিক দেশের সফর হতে পারে বলেও তিনি জানান। কূটনৈতিক মহলের মতে, সম্ভাব্য এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা জলবণ্টন, বাণিজ্য, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
শামা ওবায়েদ বলেন, রাষ্ট্রপ্রধানদের সরাসরি আলোচনার মাধ্যমে বহু সমস্যার সমাধানের পথ তৈরি হয়। তিনি আরও জানান, ব্রিকসের থেকেও এই দ্বিপাক্ষিক আলোচনার সুযোগের সদ্ব্যবহার করা উচিত। তবে সফর এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ অধিবেশন এবং অন্যান্য অভ্যন্তরীণ কর্মসূচির কারণে সরকার বর্তমানে ব্যস্ত রয়েছে। সব কিছু অনুকূলে থাকলে ভারত সফর বাস্তবায়িত হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি সরকার গঠনের পর ভারত, চিন, মালয়েশিয়া ও জাপান-সহ একাধিক দেশ তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। ইতিমধ্যেই তিনি মালয়েশিয়া ও চিন সফর করেছেন। সম্ভাব্য ভারত সফর বাস্তবায়িত হলে সেটিই হবে তাঁর প্রথম ভারত সফর।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













