Site Logo

খামেনেই-র মৃত্যুতে অবশেষে নীরবতা ভাঙল ভারত! ইরানি দূতাবাসে শোকবার্তা বিদেশ সচিবের

EBBS Desk·
খামেনেই-র মৃত্যুতে অবশেষে নীরবতা ভাঙল ভারত! ইরানি দূতাবাসে শোকবার্তা বিদেশ সচিবের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর ছয় দিন পর আনুষ্ঠানিক শোকপ্রকাশ করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে সে দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি ভারত সরকারের পক্ষ থেকে শোকবার্তায় স্বাক্ষর করেন এবং তেহরানের প্রতি গভীর সমবেদনা জানান।

Sponsored

Sranchi In Article

গত শনিবার মার্কিন-ইজরায়েলি যৌথ বিমান হামলায় শিয়া ধর্মগুরু খামেনেইর মৃত্যুর পর থেকেই মোদি সরকারের 'কৌশলগত নীরবতা' নিয়ে প্রশ্ন তুলছিল দেশের বিরোধী দলগুলি। রাশিয়া ও চিনের মতো দেশগুলো এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সরব হলেও, ভারত অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার বিদেশ সচিবের শোকবইতে স্বাক্ষরের মধ্য দিয়ে সেই নীরবতা ভাঙল নয়াদিল্লি। একই দিনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টেলিফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর এই আলাপচারিতার বিষয়টি নিশ্চিত করেছেন।

Sponsored

Merlin In Article

এই মুহূর্তে পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কায় কাঁপছে পশ্চিম এশিয়া। খামেনেইর মৃত্যুর পর ইরান পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন আবহে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

 

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related Articles

More from আন্তর্জাতিক

View All →