মাঝ আকাশে বিমানে এক তরুণীর নগ্ন হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মার্কিন যুক্তরাষ্ট্রে। সহযাত্রীদের সামনেই হঠাৎ নিজের পোশাক খুলে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পড়েন ওই তরুণী, যার জেরে বিমানের ভেতর চরম হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। বাল্টিমোর থেকে মায়ামিগামী বিমানে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: সাংসদ পদে ইতি টেনে ছোটপর্দায় কোয়েল! রিয়্যালিটি শো-তে ডেবিউ ‘মিতিন মাসি’র

গত ১১ সেপ্টেম্বর আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এএ১৭৭৯ ছেড়েছিল নির্ধারিত সময়ের অনেকটা পরে। বিমানটি যখন মাঝ আকাশে উড়ছিল, তখন আচমকাই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান ওই তরুণী। কিছু বুঝে ওঠার আগেই তিনি নিজের সমস্ত পোশাক একে একে খুলে ছুড়ে ফেলে দেন। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ নগ্ন হয়ে যান। আর ওই অবস্থাতেই অশালীন আচরণ করতে থাকেন যাত্রীদের সঙ্গে।

আরও পড়ুন: ত্রাতা যখন সাম্বা! নেপাল ধসে ২০ লাশ উদ্ধার করল ভারতের ‘সুপারহিরো’

তরুণীর এই আচরণে বিমানের ভেতরে থাকা অন্য যাত্রীরা চরম অস্বস্তি ও আতঙ্কের মধ্যে পড়েন। পরিস্থিতি গুরুতর দেখে দ্রুত এগিয়ে আসেন বিমানের কেবিন ক্রু বা বিমানকর্মীরা। পরে বিমানের সঙ্গে এয়ারলাইনের অপারেশনস সেন্টারের নিয়মিত যোগাযোগ হতে থাকে। কিন্তু ওই যাত্রী চরম উত্তেজিত থাকায় তাকে শান্ত করতে বেশ বেগ পেতে হয় বিমানকর্মীদের। 

আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশে স্থগিত মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষক বদলি

ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিমানের পাইলট দ্রুত নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণের (Emergency Landing) সিদ্ধান্ত নেন। বিমানটি বিমানবন্দরে নামামাত্রই সেখানে আগে থেকে প্রস্তুত থাকা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর হাতে ওই তরুণীকে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তরুণী কোন মানসিক অবসাদ বা মাদকাসক্তির কারণে এই ধরণের কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তবে তার পরিচয় বা কেন তিনি এমন আচরণ করলেন তা এখনও জানানো হয়নি প্রশাসনিক তরফে। তবে ঘটনাটি ঘিরে জোর চর্চা চলছে।