বিক্ষোভে উত্তপ্ত প্রেমের শহর প্যারিস (Paris)। জরাজীর্ণ স্কুল-ক্লাসরুম (School-Classroom), অতিরিক্ত পড়ুয়া, শিক্ষক সঙ্কটের প্রতিবাদে মঙ্গলবার থেকেই প্রতিবাদ আন্দোলন চলছে। এই বিক্ষোভকে আন্দোলনকারীরা ‘ল’আক্ত থ্রি’ (Act 3) বা ‘লা গ্রঁদ মবিলাইজাসিওঁ’ (ব্যাপক গণ-আন্দোলন) হিসেবে অভিহিত করেছেন। বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং জলকামান ছোড়ে পুলিশ (Police)। এখনও পর্যন্ত অন্তত ৫০০ প্রতিবাদীকে গ্রেফতার করা হয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষকদের দাবিগুলির মধ্যে রয়েছে, জরাজীর্ণ স্কুলগুলির উন্নয়নে বিনিয়োগ, অনুপস্থিত শিক্ষকদের বদলি বা নতুন শিক্ষক (Teacher) নিয়োগ, ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ও অত্যধিক চাপপূর্ণ সময়সূচি কমিয়ে আনা এবং বিভিন্ন এলাকার স্কুলগুলির মধ্যকার বৈষম্য দূর করা।
আরও পড়ুন: ‘এত বড় আর্থিক বোঝা হবে বুঝিনি’, লাডলি বহনা নিয়ে কেন বললেন মোহন যাদব

মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির পরে বুধবারও অনেক স্কুল অবরোধ করা হয়। বিকেলে প্যারিসের কেন্দ্রস্থলে একটি বিশাল মিছিল বের করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪০০-এরও বেশি স্কুল বন্ধ রাখা হয়েছিল।















