কল্কি (Kalki) অবতার! ভগবান বিষ্ণুর সেই শেষ অবতারের সঙ্গেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) তুলনা টানলেন ভুটানের (Bhutan) প্রধানমন্ত্রী শেরিং তোবগে (Tshering Tobgay)। শুধু তাই নয়, মোদিকে নিজের ‘বড় ভাই’ বলেও সম্বোধন করেছেন তিনি। প্রধানমন্ত্রীর পদে মোদির ২৫ বছর পূর্তিতে শেরিংয়ের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন: IFA Shiled: ডুরান্ড ফাইনালে ভুলে নামছে বাগান, কঠিন পরীক্ষার আগে আত্মবিশ্বাসী প্যানোস
শেরিংয়ের কথায়, বিশৃঙ্খলা দূর করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার যে ধারণা কল্কি অবতারের সঙ্গে জড়িয়ে রয়েছে, মোদির নেতৃত্বের মধ্যেও তিনি তার প্রতিফলন দেখতে পান। তাই মোদিকে কল্কির সঙ্গে তুলনা করেছেন শেরিং। মোদির সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও এদিন তুলে ধরেছেন ভুটানের প্রধানমন্ত্রী। তবে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, আন্তর্জাতিক মঞ্চে মোদির ভূমিকারও প্রশংসা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। তাঁর মতে, ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ককে বরাবরই অগ্রাধিকার দিয়েছেন মোদি। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলির হয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও জোরালোভাবে কথা বলার ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
আরও পড়ুন: ‘এত বড় আর্থিক বোঝা হবে বুঝিনি’, লাডলি বহনা নিয়ে কেন বললেন মোহন যাদব
‘গ্লোবাল সাউথ’-এর কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা থেকে শুরু করে জি-২০-তে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য করার উদ্যোগ, একাধিক বিষয় নিজের লেখায় তুলে ধরেছেন ভুটানের প্রধানমন্ত্রী। ‘ভয়েস অফ গ্লোবাল সাউথ’ সম্মেলনের আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।
‘বিকশিত ভারত’-এর ভাবনা ভারতের গণ্ডির বাইরেও প্রাসঙ্গিক বলে মত ভুটানের প্রধানমন্ত্রীর। মোদির সাহস, প্রজ্ঞা ও সহমর্মিতার প্রশংসা করে তিনি জানিয়েছেন, তাঁর নেতৃত্বে ভারত শুধু নিজের উন্নয়নের দিকেই এগোয়নি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রতিবেশী ও উন্নয়নশীল দেশগুলিকেও গুরুত্ব দিয়েছে।














