কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
আন্তর্জাতিক

৩ দিন পর মিলল পুরজার নিথর দেহ, মৃত সঙ্গীরাও

৩ দিন পর মিলল পুরজার নিথর দেহ, মৃত সঙ্গীরাও

অবশেষে মিলল নির্মল পুরজার নিথর দেহ। শনিবারেই আয়োজক সংস্থার থেকে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। ব্রড পিক (৮০৫১ মিটার) অভিযানে গিয়ে ভয়াবহ তুষারধসের মুখে পড়ে নিখোঁজ হয়ে যান বিখ্যাত নেপালি পর্বতারোহী। গত বৃহস্পতিবার  ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে তুষারধস নামার পর থেকেই নির্মল পুরজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অভিযাত্রী দলের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক দিন ধরে আকাশ ও স্থলপথে তল্লাশি চালানোর পর তাঁর সংস্থাই জানিয়ে দেয়, দলের কেউই জীবিত নেই।

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন: প্রায় দু'হাজার কোটির জালিয়াতি! অনিল আম্বানির বিরুদ্ধে সিবিআইয়ের FIR

রবিবার পাকিস্তানের আলপাইন ক্লাব জানায়, প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় উদ্ধারকারী দল নির্মল পুরজার দেহ খুঁজে পেয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক আয়াজ শিগরি জানিয়েছেন, নির্মল পুরজা-সহ চার জনের দেহ পাহাড় থেকে নীচে নামানো হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দুই নেপালি এবং এক চিনা নাগরিক। আরও একটি দেহ অনেক উঁচুতে শনাক্ত করা হলেও প্রতিকূল আবহাওয়া ও অত্যন্ত বিপজ্জনক ভূখণ্ডের কারণে আপাতত সেটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। দেহগুলি উদ্ধার করে জাপানিজ ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা উদ্ধারকারী বাহিনীর।

আরও পড়ুন: সোমেই বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ভারত থেকে কি দৃশ্যমান?

এলিট এক্সপেড, সেভেন সামিটস এবং ইমাজিন নেপালের যৌথ উদ্যোগে এই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন পুরজা। দলে পাকিস্তান, ওমান, আমেরিকা, চিন এবং নেপালের আরোহী ও শেরপারা ছিলেন। জিপিএস ট্র্যাকারের সিগন্যালের মাধ্যমে দেখা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৭ মিনিট ও ৯টা ৩০ মিনিটের মধ্যে ধসের জেরে দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আমেরিকান পর্বতারোহী ম্যালোরি গেইসের ট্র্যাকার অনুযায়ী, তিনি নিমেষে ৫৪৩ মিটার নীচে ছিটকে পড়েন। অন্য ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ওমানের নাধিরা আল হারথি এক ধাক্কায় ১,৬৫১ মিটার নীচে পড়ে যান!

পুরজার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। ব্রিটেনের প্রিন্স উইলিয়াম-সহ একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং নেপালের পর্বতারোহণ মহল শোকস্তব্ধ। নেপালের পর্বতারোহী সংগঠনের সভাপতি ফুর গেলজে শেরপা একে দেশের পর্বতারোহণ ইতিহাসে অপূরণীয় ক্ষতি বলে শোকপ্রকাশ করেছেন।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

আন্তর্জাতিক

অরুণাচলের মানচিত্রে ২৭ জায়গার নাম বদল! চিনকে পাল্টা বার্তা ভারতের

৮/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

রাশিয়া থেকে তেল কিনলে ১০০ শতাংশ শুল্ক, ভারত-চিনের উপর চাপ বৃদ্ধি আমেরিকার

৮/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

আমেরিকার ভিসায় ভারতীয় পড়ুয়াদের বড় ধাক্কা! এক বছরে অনুমোদন কমল ৬২%

৭/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

বিজয়ের মাসে বাংলাদেশে যাব: ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ঘোষণা ‘মুজিব-কন্যা’ হাসিনার

৫/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

ফাঁস হচ্ছে অত্যাচারের খবর! বিদেশি সংবাদমাধ্যমের ওপর নয়া ফতোয়া জারি পাকিস্তানের

৫/৮/২০২৬1 মিনিট পড়া
আন্তর্জাতিক

ডেডলাইনের আগেই ভুল স্বীকার! কী বললেন মার্ক জুকারবার্গ

৫/৮/২০২৬1 মিনিট পড়া

More from আন্তর্জাতিক

View All →