বেহাল স্বাস্থ্য পরিষেবা! অপদার্থ সরকারের নিষ্ক্রিয়তায় চলে যাচ্ছে একের পর এক রোগীর প্রাণ। মাতৃহারা হচ্ছে সদ্যজাতরা। এবার রাজস্থানের ভিলওয়ারা জেলায় প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অন্তঃসত্ত্বা মহিলা। শুক্রবার সি-সেকশনের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ICU-তে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে মৃতের নাম সঙ্গীতা জিনা গড় বয়স ৩২। এরপরেই খবর নিয়ে দেখা যায় প্রসবের ছয় দিনের মধ্যে পাঁচ মহিলার মৃত্যু হয়েছে। মৃত প্রসূতিদের সকলেরই C-Section হয়েছিল। বারংবার এই ঘটনায় সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এবার সরব হলেন মৃতদের পরিবারের সদস্যরা।
Sponsored

সূত্রের খবর, ৫ জুলাই শিমলা গুর্জর, ৭ জুলাই ফোরি দেবী, ৮ জুলাই ইশা পান্ডে এবং ৯ জুলাই দিব্যার মৃত্যু হয়। সকলেরই সি-সেকশনে সন্তান হয়। প্রসবের পরেই শারীরিক অবস্থার অবনতি হয় এবং মৃত্যু হয়। চলতি বছরের মার্চ মাস থেকে এই হাসপাতালে মোট নয়জন প্রসূতির মৃত্যু হয়েছে। জুলাই মাসের প্রথম ১১ দিনেই পাঁচজনের মৃত্যু হয়েছে। আশ্চর্যজনকভাবে ঘটনার তদন্তে নেমে জানা যায় ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের কালচার রিপোর্ট পজ়িটিভ এসেছে। অপারেশন থিয়েটারে ক্ষতিকারক জীবাণুর উপস্থিতি আছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চিকিৎসা পরিষেবা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored












