স্বাধীনতা দিবসে এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনার দাম। দুই সপ্তাহ ধরে লাগাতার বেড়েছে হলুদ ধাতুর দাম। আজকের এই বিশেষ দিনে সোনার দাম কমাতে বেশ খুশির মেজাজ ক্রেতাদের মনে। আপনি যদি এই সময়ে সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদার প্রভাবে শনিবার (১৫ অগাস্ট, ২০২৬) কলকাতায় সোনার দাম কত হল,
১ গ্রাম হলমার্ক ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) হয়েছে ১৪ হাজার ৫৪০ টাকা। খুচরো ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ১৫ হাজার ৩০০ টাকা। এছাড়াও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার বাটের দাম হয়েছে ১৫ হাজার ২২০ টাকা।
বাঙালির গয়নার ভাণ্ডারে সোনার পাশাপাশি রুপোর মূল্যও যথেষ্ট। সোনার সঙ্গে সঙ্গে রুপোর ক্ষেত্রেও দাম (Silver Price) বেশ কিছুটা কমেছে ছে।
আজ খুচরো রুপোর দাম প্রতি কেজিতে ২ লক্ষ ৩৪ হাজার ৬৫০ টাকা। একই পরিমাণ রুপোর বাটের দাম প্রতি কেজিতে ২ লক্ষ ৩৪ হাজার ৪৫০ টাকা।















