কুরবানির আগে বাংলাদেশে (Bangladesh) ট্রাম্পকে (Trump) ঘিরে শুরু তুমুল চর্চা ও রাজনৈতিক জল্পনা। ট্রাম্প নামের অ্যালবিনো মহিষকে (Albino Buffalo) শেষ মুহূর্তে কুরবানি থেকে রক্ষা দেওয়া হয়েছে। তাকে জাতীয় চিড়িয়াখানায় (Zoo) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রশাসন। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি কয়েক লক্ষ টাকায় কিনেছিলেন ঢাকার জিনজিরার এক ব্যবসায়ী (A businessman from Jinjira, Dhaka)। বিষয়টি সামনে আসতেই প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয়। মালিককে টাকা ফিরিয়ে দিয়ে মহিষটিকে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় (Mirpur National Zoo) স্থানান্তর করা হয়েছে। আপাতত সেখানেই দর্শকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে ট্রাম্প।
Sponsored

এই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশে নেটমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নামের সঙ্গে মিল থাকাতেই প্রশাসন বাড়তি গুরুত্ব দেখিয়েছে। কেউ কেউ আবার বর্তমান সরকারের বিদেশনীতি নিয়েও সরব হয়েছেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিষয়টি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক ব্যঙ্গ এবং মিম। যদিও প্রশাসনের তরফে এই সিদ্ধান্তের পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি।
তবে একই খামারের আর একটি অ্যালবিনো মহিষ ‘নেতানিয়াহু’র (Netanyahu) ভাগ্যে এমন রক্ষা জোটেনি। প্রায় ৭৫০ কেজি ওজনের ওই মহিষটি কুরবানির জন্য বিক্রি হয়ে গিয়েছে। খামারের কর্মীদের দাবি, অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের কারণেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Israeli Prime Minister Benjamin Netanyahu) নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল। খামার মালিকদের কথায়, ট্রাম্পের মতো শান্ত স্বভাবের মহিষ বিরল হলেও নেতানিয়াহুর মতো বদমেজাজি মহিষ তাঁদের খামারে একাধিক রয়েছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored












