আগামী অক্টোবর মাসে কলকাতায় খেলতে আসছে ব্রাজিল এবং উরুগুয়ে, এবার  ভারতীয় ফুটবলের মক্কায় আসবে ফ্রান্সের ফুটবল দলও! চন্দননগরে এসে সেই জল্পনা উস্কে দিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু। শুক্রবার  তিন দিনব্যাপী একটি Bonjour Chandannagar

 

 অনুষ্ঠানের সূচনা হলো। চন্দননগরে প্যারিসে স্ট্রিট ফেস্টিভ্যালের আদলে গঙ্গা তীরের এই শহরে বসেছে ইন্দো ফ্রান্স সাংস্কৃতিক উৎসব।

 

 শুক্রবার  ফরাসি আমলের ঐতিহ্যবাহী রেজিস্ট্রি ভবনের সংস্কারের সূচনা হল। ২০১৭ সালে ভবনটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। পূর্বের অবস্থায় ফেরানোর পরিকল্পনা হয়েছিল। প্রায় ১০ বছর পর সেই কাজের বাস্তবায়নের পথে বর্তমান রাজ্য সরকার। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের সঙ্গে একটি বিশেষ স্বাক্ষরিত হল। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, মন্ত্রি সুমনা সরকার, কলিতা মাঝি, স্থানীয় বিধায়ক দীপাঞ্জন গুহসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। 

 

আগামী দিনে কলকাতায় এমবাপে-দেম্বলেরাও যে খেলতে পারেন তার আভাস দিলেন ফরাসি রাষ্ট্রদূত। তাঁর কথায়, ভারতের খেলা হিসেবে ক্রিকেট খুবই জনপ্রিয়। ১৯০০ সালে অলিম্পিকে ইউকের বিরুদ্ধে লড়েছিল ফ্রান্স। ব্রিটেনের  সেই দলে অনেক ভারতীয় ছিল। বাংলার ফুটবলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এমবাপে সহ ফ্রান্সের ফুটবল দলকে আনার বিষয়ে তিনি যে সরকারের সঙ্গে কথা বলবেন সে কথায় চন্দননগর থেকে জানিয়ে গেলেন ফরা্সি রাষ্ট্রদূত। 

 

 এই বিষয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ বলেন, ফ্রান্সের জাতীয় দলেরকে কলকাতায় আনার জন্য  ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে খুব দ্রুত আমি আলোচনা করব।

 

ষ্ট্রদূত থিয়েরি ম্যাথু বলেন, 'ভারতে ফরাসি বিনিয়োগের গন্তব্য মূলত মুম্বই। কিন্তু আমাদের এবার লক্ষ্য থাকবে কলকাতা। চেষ্টা থাকবে সেই বিনিয়োগ যাতে কলকাতায় আসে, এই রাজ্যে আসে।'এবার থেকে প্রতি বছর চন্দননগরে হবে ইন্দো ফ্রান্স সাংস্কৃতিক এই অনুষ্ঠান। ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে ফুচকাও খেলেন শঙ্কর ঘোষ। চন্দননগরের ফরাসি কবরস্থান মিউজিয়াম সহ একাধিক জায়গা ঘুরে দেখেন ম্যাথু। Bonjour Chandannagar   উপলক্ষ্যে আলোয় সেজে উঠেছে স্ট্রান্ড ঘাট।