প্রত্যাশা ছিল অভিমান উপচে পড়বে তাঁর কথায়। হয়ত ক্ষোভ উগড়ে দেবেন তাঁদের বিরুদ্ধে, যাঁদের জন্য একদিন তাঁকে কলকাতা (Kolkata) ছাড়তে হয়েছিল। শনিসন্ধেয় কানায় কানায় ভরা রবীন্দ্রসদনে তিনি যা বললেন, সংবাদ মাধ্যমের ভাষায় তাঁর প্রতিটি লাইনই শিরোনাম। ধারালো আক্রমণ নয়, ক্ষোভ প্রকাশ নয়, কিন্তু ছত্রেছত্রে অভিমান আর অস্মিতা প্রকাশ করলেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। এককথায় বলতে গেলে এদিন তাঁর ভাষণের পুরোটাই যেন কাব্য।
আমি কলকাতায় ফিরে এসেছি-বলতে ১৯ বছর লাগল: তসলিমা, আবেগে ভাসল রবীন্দ্র সদন
এককথায় বলতে গেলে এদিন তাঁর ভাষণের পুরোটাই যেন কাব্য।
Sponsored

মৌলবাদ থেকে শুরু করে লেখকের সম্মান, নারীর স্বাধীনতা থেকে মুক্ত চিন্তা- একের পর এক বিষয় নিয়ে বক্তব্য রাখেন তসলিমা। আর ৩৮ মিনিট ২০ সেকেন্ডে ধরে বলা তাঁর কথা তাঁর লেখনির মতোই ধারালো, স্পষ্ট, ঋজু। এক একটি বাক্য বলছেন তসলিমা, আর দর্শকাসন থেকে মুহুর্মূহ করতালিতে ভরে যাচ্ছে প্রেক্ষাগৃহ। তসলিমা বলেন, তিনি কোনও সরকারের বিপক্ষে বা পক্ষে বলতে আসেননি। তিনি বাক স্বাধীনতা, লেখকের স্বাধীনতার পক্ষে বলতে এসেছেন। তাঁর কথায়, “আমি কলকাতায় ফিরে এসেছি-এই কথা বলতে আমার ১৯ বছর লাগল।“
প্রথম থেকেই মৌলবাদ ছিল তসলিমার নিশানায়। একই সঙ্গে তিনি জানান, কেন শুধু ইসলাম মৌলবাদের বিরুদ্ধেই বলেন লেখিকা? তাঁর কথায়, “আমি সেটাকেই কাছ থেকে দেখেছি।“ তবে, তিনি যে সব মৌলবাদের বিরুদ্ধে তা স্পষ্ট করেন নির্বাসিত লেখিকা। জানান, যত দিন বাঁচবেন, ততদিন লিখে যেতে চান।
লেখিকার স্মৃতিচারণায় উঠে এসেছে ৩২ বছর আগে বাংলাদেশে থেকে বিতড়ন থেকে শুরু করে ১৯ বছর আগে কলকাতা থেকে চলে যাওয়ার কথা। তসলিমার কথায়, এদিন তাঁর এই অনুষ্ঠানে আসা, আসলে বন্ধ দরজা খোলা।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
সুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
6h ago

Mid-Day Meal: সপ্তাহে ২দিন আলাদা করে ডিম, থাকছেন রাঁধুনিরা: পাইলট প্রকল্প চালু করে মোক্ষম জবাব মুখ্যমন্ত্রীর
6h ago

পার্টি অফিসের টেবিলে টাকার বান্ডিল, চেয়ারে বসে বিজেপি নেতারা!
21h ago

চন্দ্রনাথ রথ খুনে বাড়ল গ্রেফতারির সংখ্যা, ধৃত আরও ২ বিজেপি কর্মী
21h ago

বাক স্বাধীনতার জয়, মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ: তসলিমা, দেখতে চান 'কলকাতার বাড়ি'
22h ago







