পুজোর আগে রাজ্যে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ। বিগত কয়েক দিনে রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে।  স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বিগত ২ সপ্তাহে এই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি। এই পরিস্থিতিতে সপ্তাহের শুরুতেই নবান্নে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে ডেকেছে রাজ্য সরকার। এই বৈঠকে উপস্থিত থাকবেন ১৬ দফতরের সচিব। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭৩২০।

 এই বৈঠকের নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্য সচিব। পাশাপাশি কলকাতা পৌরসভার কমিশনার স্মিতা পান্ডেকেও এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। একইসঙ্গে যে জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি সেই জেলার জেলা শাসক এবং সংশ্লিষ্ট পৌরসভার কমিশনার বা পৌরপ্রধান এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। আসানসোল পুরসভার কমিশনার, মুর্শিদাবাদের জেলা শাসককে এই বৈঠকে ডাকা হয়েছে।  সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা মুর্শিদাবাদে।

 কীভাবে ডেঙ্গি নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করবে করা হবে  কলকাতা পুরসভা। বিগত কয়েক মাসে রাজ্যে হু হু করে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বিশেষ করে জেলায় এই পরিস্থিতি বেশ উদ্বেগ তৈরি করেছে। পরিকাঠামো গত উন্নতির বিষয়ে আজকের বৈঠকে আলোচনা করা হতে পারে

 সরকারি ভাবে নানা ধরনের ডেঙ্গি দমন কর্মসূচি এবং সচেতনতামূলক প্রচার চালানো হলেও, সাধারণ মানুষের একাংশের উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে জেলায় সংক্রমণের হার পুরোপুরি কমানো সম্ভব হচ্ছে না। নতুন সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ ভবনে গিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পক্ষ থেকে ডেঙ্গি বুলেটিন চালু করা হয়।

এদিকে, রাজ্যের সব ক'টি জেলা হাসপাতালে এ বার চালু হতে চলেছে ২৪ ঘণ্টার সেন্ট্রাল ল্যাব পরিষেবা।চালু হবে ব্যাকটিরিয়া ও হিস্টোপ্যাথলজির মতো উন্নত পরীক্ষাও। জেলার রোগীদের ভোগান্তি কমাতে  নভেম্বরের মধ্যে ১০০ শতাংশ অনলাইন রিপোর্ট চালু হয়ে যায়, সেটাও নিশ্চিত করা হচ্ছে। সব ক'টি জেলা হাসপাতালে ল্যাবরেটরি পরিষেবাগুলির আধুনিকীকরণ, অনলাইন-স্বচ্ছতা এবং ২৪ ঘণ্টা জরুরি পরিষেবা চালুর নির্দেশ দিয়ে একটি সবিস্তার গাইডলাইন জারি করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে।