Site Logo

বিষ্ণুপুর থেকে মেদিনীপুর, জেলায় জেলায় জনসভা-রোড শো অভিষেকের

EBBS Desk·
বিষ্ণুপুর থেকে মেদিনীপুর, জেলায় জেলায় জনসভা-রোড শো অভিষেকের

নির্বাচনী প্রচারের প্রায় শেষ লগ্নে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনসভা রোড শো কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রথম জনসভাটি রয়েছে বড়জোড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম মিশ্রর সমর্থনে, সকাল ১১ টায়। সেখান থেকে ঝাড়গ্রামে চলে যাবেন অভিষেক। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন।

Sponsored

Sranchi In Article

অভিষেক এদিন মোট তিনটি জনসভা ও একটি রোড শো করবেন। তৃতীয় সভাটি রয়েছে পূর্ব বর্ধমানের ভাতারে। তৃণমূল নেতার মঙ্গলবার এর সর্বশেষ কর্মসূচি রোড শো। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে দুপুর দুটো নাগাদ মালঞ্চ পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রেম হরি ভবন মোড় পর্যন্ত রোড শো ও জনসংযোগ করবেন অভিষেক। এরপর সেখানে বক্তব্য রাখার কথাও রয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে এজেন্সি দিয়ে তৃণমূলকে রুখতে চাইছে কমিশন তথা বিজেপি তার বিরুদ্ধে মেদিনীপুরের মাটি থেকে অভিষেকের মেজাজের অপেক্ষায় দলের কর্মী সমর্থকেরা।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

17h ago