আজ পুরুলিয়ায় অভিষেকের রণসংকল্প সভা, লক্ষাধিক মানুষের জমায়েতের সম্ভাবনা

বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) আগে 'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে জেলা সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয় ২' স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর বুধবার তিনি পৌঁছে যাবেন পুরুলিয়ায়। এদিন হুড়া ব্লকের লধুড়ুকা চন্ডেশ্বর মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের রণসংকল্প সভা ঘিরে জেলা নেতৃত্বের পাশাপাশি দলের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে।
Sponsored


Sponsored

বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে একযোগে নিশানা করছেন অভিষেক। রণসংকল্প যাত্রা থেকে রোড শো সর্বত্রই অপরিকল্পিত এসআইয়ারের বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। সুপ্রিম কোর্ট (Supreme Court) তৃণমূলের দাবীকে মান্যতা দেওয়ার পর অভিষেক বলেছেন, কোর্টের পর এবার ভোটে জবাব দেওয়া হবে। যেভাবে জীবিতদের 'মৃত' বলে দাগিয়ে দিচ্ছে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন, তাঁর প্রতিবাদ করে এদিনের সভাতেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক 'ভূত'দের মঞ্চে নিয়ে আসেন কিনা সেদিকে নজর থাকবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
2h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
10h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
11h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago





