নতুন ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত 'সংশোধিত ফর্ম-৬' অনুমোদন করেনি শীর্ষ আদালত (Supreme Court)। সোমবার নির্বাচন কমিশনের দাবি খারিজ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kanta) স্পষ্ট জানিয়ে দেন, “সংশোধিত ফর্ম-৬ আমাদের দ্বারা অনুমোদিত হয়নি, সে বিষয়ে আমরা সম্পূর্ণ স্পষ্ট।” এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, “দেশবাসীকে বিভ্রান্ত করছে কে?”
আরও পড়ুন: সংশোধিত ফর্ম-৬ অনুমোদন করেনি আদলত, তথ্য খতিয়ে দেখার বার্তা 'সুপ্রিম' বিচারপতির
এদিন এই নির্দেশ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লেখেন, ”এই অসঙ্গতিটি অত্যন্ত প্রকট। ২৬ সেপ্টেম্বরের নিজস্ব সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছিল যে সুপ্রিম কোর্ট ‘ফর্ম ৬’-এর বৈধতা বহাল রেখেছে; অথচ সুপ্রিম কোর্টের বর্তমান বক্তব্য এর বিপরীত। তাহলে দেশবাসীকে বিভ্রান্ত করছে কে?
এই অসঙ্গতিগুলি আমাদের গণতন্ত্রের মূল ভিত্তিকে স্পর্শ করে।”
তীব্র কটক্ষ করে অভিষেক লেখেন, ”আমাদের ভোটাধিকার রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলিই যদি একে অপরের বিপরীত অবস্থান নেয়, তবে ভোটারদের সুরক্ষা দেবে কে?
এভাবেই নির্বাচন ছিনতাই করা হয়।”
The contradiction is glaring. The EC’s own press note of 26 September says Form 6 was upheld by the Supreme Court, while the Supreme Court’s statement now says otherwise. Who is misleading the country? These contradictions go to the heart of our democracy. If the institutions meant to protect our vote contradict each other, who protects the voter? This is how elections are stolen.
— Abhishek Banerjee (@abhishekaitc) October 5, 2026















