পুজোর আগেই বিদায় নিয়েছে বর্ষা। ক্রমেছে বৃষ্টিপাত। ফলে দুর্গো পুজোর আগে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ থেকে বিক্রেতা ও উদ্যোক্তরা। আজ (সোমবার) কলকাতা সহ বাংলায় কেমন থাকবে সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বঙ্গবাসীর জন্য সুখবর, মহালয়ার এক সপ্তাত আগেই বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের ওপর ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
গত শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। সোমবার সারাদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বড় ধরনের বৃষ্টির আশঙ্কাও আপাতত নেই।
রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। রবিবার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বড় ধরনের বৃষ্টির আশঙ্কাও আপাতত নেই। সোমবার সকাল থেকেই কলকাতা শহরের আকাশ পরিষ্কার ও রোদ ঝলমলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর কলকাতার আকাশ মাঝে মধ্যে মেঘলা থাকতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গ থেকেও বর্ষা বিদায়ের মুখে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ইতিমধ্যেই দেশের উত্তর ভারত সহ গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। রাঁচি, রায়পুর এবং বারামতীর উপর দিয়ে বর্তমানে বর্ষার বিদায় রেখা অবস্থান করছে। সমগ্র আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় রেখাটি সুপৌল, রাঁচি, রায়পুর, ব্রহ্মপুরী, পারভানি, বারামতি, হারনাই-এর ওপর দিয়ে প্রসারিত রয়েছে।















