সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি অভিষেক সহ ১০ সদস্যের এক প্রতিনিধি দল সিইও-র সঙ্গে দেখা করতে চেয়ে ই-মেল পাঠিয়েছে।
Sponsored

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর দিল্লিতে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক। সেই বৈঠক কার্যত তপ্ত বাক্যবিনিময়ে পর্যবসিত হয়েছিল। অভিষেক দাবি করেছিলেন, কমিশনার তাঁর দিকে আঙুল তুলে কথা বললে তিনি পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, আমি মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তাই দায়বদ্ধতা মানুষের কাছেই। দিল্লির সেই অভিযানে এসআইআর সংক্রান্ত যে দাবিগুলি কমিশন মানেনি, সুপ্রিম কোর্টের রায়ে তার অনেকগুলোই এখন মান্যতা পেয়েছে। তৃণমূল সূত্রে খবর, ২৭ জানুয়ারি সিইও-র সঙ্গে বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা এবং বিএলএ-দের প্রবেশাধিকার সুনিশ্চিত করার বিষয়টি নিয়েই জোরালো সওয়াল করবেন অভিষেক।
Sponsored

প্রসঙ্গত, সোমবারই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসংগতির কারণে যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছিল, তাঁদের তালিকা কমিশনকে প্রকাশ্যে আনতে হবে। এই তালিকা কেবল অনলাইনে নয়, প্রতিটি প্রশাসনিক কার্যালয়েও টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি শুনানির সময় ভোটারদের দেওয়া নথির প্রাপ্তি স্বীকারের রসিদ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করেই এবার ময়দানে নেমেছে শাসকদল।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
1h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
9h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
10h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago





