বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল দুনিয়ায় সেনা নামাতে নতুন কর্মসূচি চালু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার মিলন মেলায় তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বিশেষ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাঁরা দলের হয়ে সর্বাত্মকভাবে ডিজিটাল মিডিয়ায় লড়াই করছেন তাঁদের সঙ্গে বসে নির্বাচনী রণনীতি নিয়েও দিকনির্দেশিকা দেবেন তিনি। বাংলায় উন্নয়নের যে দিশা মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার প্রচারে কীভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, তা নিয়ে বার্তা দেবেন অভিষেক। মা-মাটি মানুষ সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেইসঙ্গে বাংলাবিদ্বেষী বিজেপির চেহারাও সামনে নিয়ে আসতে হবে। বিজেপিকে হারাতে যে বিষয়গুলিতে বেশি গুরুত্ব দিতে হবে ডিজিটাল যোদ্ধাদের তা এই বিশেষ সভা থেকে জানাবেন অভিষেক।
সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক
Sponsored

বিজেপির মিথ্যাচারের মোকাবিলায় আসন্ন বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়া ও দলের সমর্থক ডিজিটাল-যোদ্ধাদের বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সোমবারের বৈঠক থেকে বিজেপির আইটি সেলের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার নিয়ে লড়াইয়ের বিশেষ ‘স্ট্যাটেজি’ ঠিক করে দেবেন অভিষেক। সেইমতো দলের ডিজিটাল যোদ্ধাদের প্রশিক্ষণও দেওয়া হবে। স্বামীজির জন্মদিনে উত্তর কলকাতায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন অভিষেক।
আরও পড়ুন- অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
11h ago

হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলা
12h ago

গদ্দার এই অফিসে ঢুকবে না: যাদবপুরে সায়নীর পার্টি অফিসে ফ্লেক্স ঝুলিয়ে তালা দিলেন বসুন্ধরারা
12h ago

মমতার ছবি ছাড়া ১০টা ভোটও পাব না: বিধানসভায় শোভনদেব-কুণালদের বিক্ষোভে পা মিলিয়ে সাফ জানালেন ঋতব্রত-পন্থী বিধায়করা
13h ago

শান্তিনিকেতনে তল্লাশি চালিয়ে আটক টুলু-ঘনিষ্ঠ ৩
13h ago







