কলকাতা ৩০°সে
ব্রেকিং
দীপকেদের পরে বিক্ষোভস্থল থেকে আটক বামনেত্রী নেহা!চূড়ান্ত দমন! শান্তিপূর্ণ অবস্থান থেকে গ্রেফতার মমতা, প্রিজন ভ্যানে করে ঘোরচ্ছে দিল্লি পুলিশ! ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমোকোথায় নিয়ে যাওয়া হল অভিজিত-সৌরভদের, মুখে কুলুপ প্রশাসনেরজ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বামেদের মিছিল! M.A. বেবি-সহ আটক একাধিক শীর্ষ নেতাদিল্লি বিমানবন্দরে নামার আগেই প্লেন থেকে আটক অভিজিৎ-আশুতোষ-সৌরভরাবাড়ি থেকে আটক ইউটিউবার ধ্রুব, দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হওয়ার সম্ভাবনা অভিজিতদের!যন্তর মন্তরে ড্রোন নজরদারি, CJP সমর্থকদের জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশেরবিমানবন্দর থেকে যন্তরমন্তর, ককরোচদের আটকাতে দিল্লি জুড়ে পুলিশ-আধাসেনার বাড়বাড়ন্ত'ভোট চুরি-আন্দোলনের' মধ্যেই উপনির্বাচনে বিজেপির জয়ে আপ্লুত মোদি!বহরমপুরের ভোটার হয়েও কীভাবে রেজিনগরে ভোট শাখারভের! কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকেরদীপকেদের পরে বিক্ষোভস্থল থেকে আটক বামনেত্রী নেহা!চূড়ান্ত দমন! শান্তিপূর্ণ অবস্থান থেকে গ্রেফতার মমতা, প্রিজন ভ্যানে করে ঘোরচ্ছে দিল্লি পুলিশ! ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমোকোথায় নিয়ে যাওয়া হল অভিজিত-সৌরভদের, মুখে কুলুপ প্রশাসনেরজ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বামেদের মিছিল! M.A. বেবি-সহ আটক একাধিক শীর্ষ নেতাদিল্লি বিমানবন্দরে নামার আগেই প্লেন থেকে আটক অভিজিৎ-আশুতোষ-সৌরভরাবাড়ি থেকে আটক ইউটিউবার ধ্রুব, দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হওয়ার সম্ভাবনা অভিজিতদের!যন্তর মন্তরে ড্রোন নজরদারি, CJP সমর্থকদের জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশেরবিমানবন্দর থেকে যন্তরমন্তর, ককরোচদের আটকাতে দিল্লি জুড়ে পুলিশ-আধাসেনার বাড়বাড়ন্ত'ভোট চুরি-আন্দোলনের' মধ্যেই উপনির্বাচনে বিজেপির জয়ে আপ্লুত মোদি!বহরমপুরের ভোটার হয়েও কীভাবে রেজিনগরে ভোট শাখারভের! কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের
রাজ্য

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত চিকিৎসা পরিষেবায় উপকৃত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ। মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, বিষ্ণুপুর, সাতগাছিয়ার পর এবার ফলতা বিধানসভা কেন্দ্রেও চলছে সেবাশ্রয় শিবির। রবিবার ফলতার হরিণডাঙা বিডিও অফিসের মাঠে সেবাশ্রয়-২ মডেল ক্যাম্প পরির্দশন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্বেলিত আমজনতার ভালবাসায় ভেসে সৌজন্য বিনিময় করেন অভিষেক।

May be an image of one or more people and dais

এরপরই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, 'জনসেবার মূল উপপাদ্য হচ্ছে নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি। জাতি-ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে ডায়মন্ড হারবারবাসীর সেবার্থে এবং সকলের সুস্বাস্থ্যের লক্ষ্যে দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’। আজ, ফলতার হরিণডাঙ্গা বিডিও অফিস মাঠের ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবির পরিদর্শন করলাম। শিবিরে আগত রোগীদের সঙ্গে কথোপকথনে তাঁদের সমস্যা সম্পর্কে অবগত হলাম। আমার সাধ্য-সামর্থ্য অনুযায়ী তাঁদের সহায়তার আশ্বাস দিয়েছি। আপৎকালীন চিকিৎসা পরিষেবায় ধন্বন্তরীর স্বরূপ হয়ে উঠেছে ‘সেবাশ্রয় ২’! রোগমুক্ত সুস্বাস্থ্য সমাজ গঠনে যাঁরা অঙ্গীকারবদ্ধ হয়েছেন, তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। ফলতার সাধারণ মানুষের ভালোবাসা ও আশীর্বাদে আমি আবেগাপ্লুত! তাঁদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, উদ্দীপনা এবং প্রেরণা, আমার মর্মমূল চেতনায় আজীবন প্রোথিত থাকবে'।

May be an image of one or more people, beard, people studying, people smiling, crowd and text

May be an image of one or more people and text

এদিন ক্যাম্পে ঢোকার আগেই রাস্তার ধারে জনতার ভিড়ে দাঁড়িয়ে থাকা চিকিৎসার জন্য আসা এক চলচ্ছক্তিহীন বৃদ্ধাকে দেখতে পেয়ে দায়িত্ব নিয়ে তাঁকে নিজের গাড়িতে করে শিবির পর্যন্ত পৌঁছে দেন সাংসদ। নিজে হাতে শয্যাশায়ী বৃদ্ধা রোগীকে অক্সিজেনের নল লাগিয়ে দেন। বিরল রোগে আক্রান্ত কিশোরের ক্রন্দনরতা মাকে শিশুর আরোগ্য কামনায় আশ্বস্ত করেন। শনিবার পর্যন্ত সেবাশ্রয়-২ শিবিরে উপকৃত মানুষের সংখ্যা ২,০৬,৭৮৬ জন।

May be an image of one or more people and crowd

May be an image of one or more people, crowd and text

আরও পড়ুন- রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Shyam Sundar In Article

 

_

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

মানিকতলা ইএসআই হাসপাতালে দেহ খুবলে খেল ইঁদুর, শুরু তদন্ত
রাজ্য

মানিকতলা ইএসআই হাসপাতালে দেহ খুবলে খেল ইঁদুর, শুরু তদন্ত

১০/১০/২০২৬1 মিনিট পড়া
২৪ ঘণ্টা সহায়তা, বাহিনীতে ৪৫০ গাড়ি: পুলিশের পরিকাঠামো উন্নয়নে মহালয়ায় গুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য

২৪ ঘণ্টা সহায়তা, বাহিনীতে ৪৫০ গাড়ি: পুলিশের পরিকাঠামো উন্নয়নে মহালয়ায় গুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০/১০/২০২৬1 মিনিট পড়া
মহালয়ার সকালে পিতৃতর্পণে ভিড় বাড়ছে গঙ্গার ঘাটে , সতর্ক পুলিশ
রাজ্য

মহালয়ার সকালে পিতৃতর্পণে ভিড় বাড়ছে গঙ্গার ঘাটে , সতর্ক পুলিশ

১০/১০/২০২৬1 মিনিট পড়া
'ভোট চুরি-আন্দোলনের' মধ্যেই উপনির্বাচনে বিজেপির জয়ে আপ্লুত মোদি!
রাজ্য

'ভোট চুরি-আন্দোলনের' মধ্যেই উপনির্বাচনে বিজেপির জয়ে আপ্লুত মোদি!

৯/১০/২০২৬1 মিনিট পড়া
বহরমপুরের ভোটার হয়েও কীভাবে রেজিনগরে ভোট শাখারভের! কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের
রাজ্য

বহরমপুরের ভোটার হয়েও কীভাবে রেজিনগরে ভোট শাখারভের! কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের

৯/১০/২০২৬1 মিনিট পড়া
পুজোর আগে রাস্তা-আলো-পরিচ্ছন্নতায় জোর, ১৪ অক্টোবরের মধ্যে বেতন মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
রাজ্য

পুজোর আগে রাস্তা-আলো-পরিচ্ছন্নতায় জোর, ১৪ অক্টোবরের মধ্যে বেতন মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

৯/১০/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →