Site Logo

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

EBBS Desk·
নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায় ভট্টাচার্য (৪৮)। তিনি ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের সমষ্টি শিক্ষা আধিকারিক ছিলেন এবং বর্তমানে সহকারী নির্বাচনী আধিকারিক (AERO) হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নির্বাচনী কাজের প্রবল মানসিক চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

Sponsored

Sranchi In Article

বাঁশদ্রোণী থানা এলাকার গড়িয়ার বোসপাড়ার বাসিন্দা মালবিকা রায় ভট্টাচার্য গত রবিবার রাতে বাড়িতে বিষপান করেন বলে জানা গিয়েছে। পরিবারের বয়ান অনুযায়ী, গত ২৯ মার্চ রাত সাড়ে ১১টা নাগাদ তিনি ও তাঁর ১৬ বছরের মেয়ে ঘুমাতে যান। রাত ১টা নাগাদ হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং বমি করতে শুরু করেন। অন্য ঘরে থাকা স্বামী অমলেশ ভট্টাচার্যকে ডেকে মালবিকাদেবী জানান যে, তিনি বিষ খেয়েছেন। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিট নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়।

মৃতার স্বামীর দাবি, গত কয়েক মাস ধরেই তাঁর স্ত্রী এসআইআর এবং নির্বাচন সংক্রান্ত কাজের চাপে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। সেই অবসাদ থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

ইতিমধ্যেই বাঁশদ্রোণী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ভিসেরা পরীক্ষার পরেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন - ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

17h ago