Site Logo

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

EBBS Desk·
জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর। তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর-দখলদারি থেকে শুরু করে তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে মারধর-হুমকি-ভাঙচুর, বাদ যাচ্ছে না কিছুই। শনিবারের পর রবিবারও দলীয় কার্যালয় ও কর্মীদের উপর বিজেপির লুম্পেনবাহিনীর আক্রমণ সরেজমিনে খতিয়ে দেখল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হুগলির খানাকুল-সপ্তগ্রাম-চুঁচুড়া থেকে পূর্ব মেদিনীপুরের খেজুরি-নন্দীগ্রাম-পটাশপুর এবং কলকাতা লাগোয়া বারুইপুর পূর্ব, বেহালা পশ্চিম ও বরানগরে বিজেপির তাণ্ডবে বিধ্বস্ত পরিস্থিতি ঘুরে দেখেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, দোলা সেন এবং সুস্মিতা দেবের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

Sponsored

Sranchi In Article

ভোটের পর থেকেই বাংলাজুড়ে বিজেপির গুন্ডাবাহিনীর বেলাগাম তাণ্ডব। খেজুরি ব্লক-১ এর সভাপতি শঙ্করলাল মান্নার বাড়িতে বর্বরোচিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। তাঁর পরিবারের নিরীহ সদস্যদের উপরেও অত্যাচার হয়েছে। এমনকী, ৯ মাসের শিশুও রেহাই পায়নি! এদিন ব্লক সভাপতির বাড়িতে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদ দোলা সেন, সাংসদ নাদিমুল হক, সুশান রায়রা। এলাকায় কতজন আক্রান্ত হয়েছেন সে-ব্যাপারে বিস্তারিত তথ্য নেন। সেখান থেকে নন্দীগ্রামে পৌঁছে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন। আবার খানাকুলের ধান্যঘোরি, ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত, সপ্তগ্রামের মহানদ গ্রাম পঞ্চায়েত ও বাঁশবেড়িয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির দুষ্কৃতীদের অত্যাচার-গুন্ডামির খতিয়ান নেন সাংসদ প্রতিমা মণ্ডলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ছিলেন সাংসদ সামিরুল ইসলাম, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, সুমন ভট্টাচার্য, সৈয়দ তানভির প্রমুখ।

বিজেপির রাজ্য সভাপতি প্রকাশ্যে ঘোষণা করেছেন, তাঁদের কোনও ট্রেড ইউনিয়ন থাকবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন অফিসগুলি জোর করে দখল করেছে বাংলা-বিরোধী বিজেপি! বারুইপুর পূর্বে তেমনই দখল হওয়া আইএনটিটিইউসি-র কার্যালয় ঘুরে দেখেন সাংসদ সুস্মিতা দেব, সাজদা আহমেদ, তন্ময় ঘোষ এবং বিভাস সরদার প্রমুখ। সংবাদমাধ্যমকে সুস্মিতা বলেন, বিজেপির রাজ্য সভাপতি বলছেন তাঁদের নাকি কোনও শ্রমিক সংগঠন থাকবে না! অথচ আমাদের এই আইএনটিটিইউসি-র অফিস জোর করে দখল করে ‘বিজেএমসি’-র পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। যেখানে মোদি-শাহ থেকে বিজেপি স্থানীয় নেতৃত্বের ছবিও স্পষ্ট! অর্থাৎ দলের রাজ্য সভাপতি যা বলছেন, তাঁদের ওয়ার্কাররা তা মানছেন না। ইউনিয়ন অফিস দখলের পাশাপাশি তৃণমূল কর্মী বিজেন্দ্রনাথ মণ্ডল ও তাঁর পরিবারের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে বিজেপি গুন্ডাবাহিনী। বারুইপুর পূর্বের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে বিজেপি নেতৃত্বের কাছে সুস্মিতাদের সাফ বার্তা, রাজ্য নেতৃত্ব মুখে যা বলছেন, অবাধ্য নিচুতলার কর্মীদের নিয়ন্ত্রণ করে সেটা কাজেও করে দেখান!

আরও পড়ুন- উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

3h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

4h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

5h ago

More from রাজ্য

View All →